News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
অক্টোবরে মূল্যস্ফীতি কমেছে

অক্টোবরে মূল্যস্ফীতি কমেছে

বাংলাদেশে সামগ্রিক মূল্যস্ফীতি অক্টোবর মাসে সামান্য কমে ৮ দশমিক ১৭ শতাংশে নেমে এসেছে, যা সেপ্টেম্বরে ছিল ৮ দশমিক ৩৬ শতাংশ।

বুধবার (৫ নভেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত সর্বশেষ তথ্যে এ চিত্র উঠে এসেছে।

বিবিএসর তথ্য মতে, খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে ৭ দশমিক শূন্য ৮ শতাংশে নেমেছে, যা সেপ্টেম্বরে ছিল ৭ দশমিক ৬৪ শতাংশ। অন্যদিকে, খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি সামান্য বেড়ে ৯ দশমিক ১৩ শতাংশে পৌঁছেছে (আগের মাসে ৮ দশমিক ৯৮ শতাংশ)।

গ্রামীণ অঞ্চলে, সামগ্রিক মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ১৬ শতাংশে এসেছে, যা সেপ্টেম্বরে ছিল ৮ দশমিক ৪৭ শতাংশ এবং গত বছরের একই মাসে ছিল ১১ দশমিক ২৬ শতাংশ। গ্রামীণ খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে ৬ দশমিক ৯৪ শতাংশে নেমেছে (সেপ্টেম্বরে ৭ দশমিক ৫৪ শতাংশ), তবে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি সামান্য বেড়ে ৯ দশমিক ৪১ শতাংশে হয়েছে (আগের মাসে ৯ দশমিক ৪০ শতাংশ)।

অপরদিকে, শহরাঞ্চলে মূল্যস্ফীতি প্রায় অপরিবর্তিত থেকে ৮ দশমিক ৩৩ শতাংশে দাঁড়িয়েছে (সেপ্টেম্বরে ৮ দশমিক ২৮ শতাংশ)। শহরে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে ৭ দশমিক ৪৫ শতাংশে এসেছে (আগে ৭ দশমিক ৯৪ শতাংশ), তবে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৯২ শতাংশে পৌঁছেছে (আগে ৮ দশমিক ৫১ শতাংশ)।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS