News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
শান্তকে অধিনায়ক করে আইরিশদের বিপক্ষে বাংলাদেশের টেস্ট দল ঘোষণা

শান্তকে অধিনায়ক করে আইরিশদের বিপক্ষে বাংলাদেশের টেস্ট দল ঘোষণা

আসন্ন আয়ারল্যান্ড সিরিজকে সামনে রেখে দুই ম্যাচের টেস্ট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দীর্ঘদিন পর টেস্ট দলের নেতৃত্বে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত। 

ঘোষিত দলে অভিজ্ঞদের পাশাপাশি জায়গা পেয়েছেন বেশ কিছু তরুণ ক্রিকেটারও। ওপেনিংয়ে আছেন সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়, যাদের ওপর থাকবে ইনিংস ওপেনিংয়ের  দায়িত্ব। মিডেল অর্ডারে অভিজ্ঞ মুমিনুল হক, মুশফিকুর রহিম, ও লিটন কুমার দাস। এই তিনজনই দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে গুরু দায়িত্ব পালন করবেন।

উইকেটকিপার ব্যাটার হিসেবে জাকের আলি অনিক রয়েছেন দলে। স্পিন বিভাগে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ মেহেদী হাসান মিরাজ ও বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। পেস আক্রমণে আছেন সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ, এবং তরুণ প্রতিভা নাহিদ রানা। এছাড়া বাঁহাতি স্পিনার হাসান মুরাদকেও রাখা হয়েছে দলে। 

বাংলাদেশ টেস্ট দল

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, এবাদত হোসেন চৌধুরী ও হাসান মুরাদ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS