News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
নিজ বাসা থেকে ‘জুলাই যোদ্ধার’ লাশ উদ্ধার

নিজ বাসা থেকে ‘জুলাই যোদ্ধার’ লাশ উদ্ধার

রাজধানীর উত্তরার দক্ষিণখান এলাকায় নিজ বাসা থেকে আরমান আহমেদ শাফিন (২৬) নামে এক ‘জুলাই যোদ্ধার’ লাশ উদ্ধার করা হয়েছে। তিনি ‘জুলাই যোদ্ধা সংসদের’ আহ্বায়ক ও উত্তরা সরকারি কলেজের সাবেক ছাত্র ছিলেন।

শনিবার (১ নভেম্বর) দুপুরে দক্ষিণখানের ৮ নম্বর রেলগেট এলাকার বাসা থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে দক্ষিণখান থানা পুলিশ। আরমান ওই বাসায় বাবা-মায়ের সঙ্গে থাকতেন।

তবে প্রত্যক্ষদর্শীরা জানান, আরমানের মরদেহ ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া গেলেও, তার হাঁটু ছিল বিছানার ওপর ভর করা অবস্থায়। এছাড়া, তার পায়ের পাতায় আঘাতের চিহ্নও দেখা গেছে।

স্বজনদের দাবি, এটি আত্মহত্যা নয়— পরিকল্পিত হত্যা।

এ বিষয়ে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাইফুর রহমান মির্জা বলেন, মরদেহটি ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এটি আত্মহত্যা নাকি অন্য কিছু, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS