News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
মোরছালিন-দিয়াবাতের জোড়া গোলে আবাহনীর জয়

মোরছালিন-দিয়াবাতের জোড়া গোলে আবাহনীর জয়

ঘরোয়া ফুটবলে মৌসুমের শুরুটা একদম মনমতো হয়নি আবাহনীর। লিগে এক ড্র, এক পরাজয়। তবে ফেডারেশন কাপে জয় দিয়ে যাত্রা শুরু করেছে তারা। বসুন্ধরা কিংস অ্যারেনায় শুক্রবার ফকিরেরপুল ইয়াংমেন্স ক্লাবকে ৪–২ গোলে হারিয়ে প্রতিযোগিতার শুভ সূচনা করেছে মারুফুল হকের শিষ্যরা।

আবাহনীর জার্সিতে এই দিনটিতে উজ্জ্বল দুই নাম শেখ মোরছালিন ও সোলেমান দিয়াবাতে। দুজনেই করেছেন জোড়া গোল, ভাগ করে নিয়েছেন ম্যাচের সমস্ত আলো।

ম্যাচের চতুর্থ মিনিটেই আসে প্রথম ধাক্কা। ডান দিক দিয়ে বক্সে ঢুকে পড়েন মালির ফরোয়ার্ড দিয়াবাতে, তার গতির সামনে বিপর্যস্ত ফকিরেরপুল রক্ষণ। গোলরক্ষক সাজু আহমেদের অসাবধানী চ্যালেঞ্জে পড়ে যায় দিয়াবাতে, রেফারি সঙ্গে সঙ্গেই বাঁশি বাজান। স্পট কিক নিতে এসে ষষ্ঠ মিনিটেই দলকে এগিয়ে দেন এই আফ্রিকান স্ট্রাইকার।

এরপর ফকিরেরপুল কিছুটা প্রাণ ফিরে পেলেও ভাগ্য সঙ্গ দেয়নি। ১৪ মিনিটে মোস্তফা মাহমুদ আবদেল খালেকের জোরালো শট পোস্টে লেগে ফিরে আসে।

ম্যাচের ৩৩ মিনিটে দলগত প্রচেষ্টার ফল পায় আবাহনী। শাকিলের পাস থেকে বল পেয়ে দিয়াবাতে বক্সে ঢোকেন, ফেরত পাসে বল পান মোরছালিন তার নিচু শট ফকিরেরপুল গোলকিপার সাজুকে পরাস্ত করে জালে জড়ায়।

এর কয়েক মিনিট পর আবারও আলোচনায় দিয়াবাতে। প্রতিপক্ষের ডিফেন্ডারদের চাপে পড়ে বক্সে আরেকটি ফাউল আদায় করেন তিনি। নিজেই নেন পেনাল্টি কিক, সফলও হন। প্রথমার্ধেই স্কোরলাইন দাঁড়ায় ৩–০।

বিরতির পর কিছুটা ছন্দ হারায় আবাহনী। সুযোগ কাজে লাগিয়ে ৫০ মিনিটে ব্যবধান কমায় ফকিরেরপুলের শান্ত টুডু চমৎকার ফিনিশিংয়ে গোলকিপার প্রিতমের মাথার উপর দিয়ে বল জালে পাঠান তিনি।

এরপরই ফকিরেরপুলের সোনার সুযোগ বেন ইব্রাহীমের দারুণ কাটব্যাকে খালেকের পা ছোঁয়া দরকার ছিল; কিন্তু সেই ভুলেই হাতছাড়া হয় নিশ্চিত গোল।

৬৪ মিনিটে আবারও দৃশ্যপটে মোরছালিন। বক্সের সামনে থেকে নিচু শটে গোল করে দলকে ৪–১ ব্যবধানে এগিয়ে নেন। ৭০ মিনিটে বেন ইব্রাহীমের পাস থেকে রিয়াদ ব্যবধান কমালেও শেষ পর্যন্ত ম্যাচে ফিরতে পারেনি ফকিরেরপুল।

শেষ মুহূর্তে হ্যাটট্রিকের সুযোগ পেয়েছিলেন মোরছালিন, কিন্তু দুইবারই গোলরক্ষক সাজুর দেয়াল ভাঙতে ব্যর্থ হন জাতীয় দলের এই মিডফিল্ডার।

‘এ’ গ্রুপের অপর ম্যাচে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে গোলশূন্য ড্র করেছে ব্রাদার্স ইউনিয়ন ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি।

ফেডারেশন কাপ এখন যাবে এক মাসেরও বেশি সময়ের বিরতিতে। আগামী ২ ডিসেম্বর মাঠে ফিরবে টুর্নামেন্ট।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS