News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
শিশুখাদ্য আমদানিতে শতভাগ মার্জিনের শর্ত শিথিল

শিশুখাদ্য আমদানিতে শতভাগ মার্জিনের শর্ত শিথিল

শিশুখাদ্য আমদানি করতে ঋণপত্র (এলসি) খোলার সময় শতভাগ মার্জিন প্রয়োজন নেই। কিন্তু কোনো কোনো ব্যাংক খাদ্য এবং প্রক্রিয়াজাত খাদ্য ও পানীয়ের তালিকায় ফেলে শিশুখাদ্যে শতভাগ মার্জিনের বাধ্যবাধকতা করছে।এটা ঠিক নয় বলে সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।  

কেন্দ্রীয় ব্যাংক বলছে, শিশু খাদ্য আমদানিতে ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে মার্জিনের হার নির্ধারণ করতে হবে।

মঙ্গলবার (২১ অক্টোবর) এ বিষয়ে জারি করা সার্কুলারে বাংলাদেশ ব্যাংক বলছে, ২০২২ সালের জুলাই মাসে ডলার সংকটের কারণে আমদানি নিরুৎসাহিত করতে এক নির্দেশনায় কিছু পণ্যে শতভাগ এবং কিছু পণ্যে ৭৫ শতাংশ এলসি মার্জিন নির্ধারণ করা হয়। তবে সরকার পতনের পর গত বছরের ৫ সেপ্টেম্বর গাড়ি, স্বর্ণ, মদ, তামাকসহ ১৪ ধরনের বিলাসী পণ্য ছাড়া অন্য ক্ষেত্রে এলসি মার্জিনের শর্ত শিথিল করে বাংলাদেশ ব্যাংক। এসব পণ্য ছাড়া অন্য ক্ষেত্রে ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে নগদ এলসি মার্জিন নির্ধারণ করা যাবে বলে উল্লেখ করা হয়।

সার্কুলারে বলা হয়েছে, গত সেপ্টেম্বরের ওই নির্দেশনায় উল্লেখিত ‘নন-সিরিয়াল ফুড’ তথা অশস্য খাদ্যপণ্য এবং প্রক্রিয়াজাত খাদ্যদ্রব্য ও পানীয়ের তালিকায় অত্যাবশ্যকীয় শিশুখাদ্যকে অন্তর্ভুক্ত করে কিছু ব্যাংক শতভাগ নগদ মার্জিন সংরক্ষণে বাধ্যবাধকতা আরোপ করছে। এখন স্পষ্টীকরণ করা যাচ্ছে, ওই নির্দেশনায় উল্লিখিত পণ্যের মধ্যে অত্যাবশ্যকীয় শিশুখাদ্য অন্তর্ভুক্ত হবে না।

এ সার্কুলারের ফলে ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে সুবিধাজনক পন্থায় শতভাগ মার্জিন ছাড়াই শিশু খাদ্য আমদানি করতে পারবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS