News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
মিরসরাইয়ে ২০৯ কোটি টাকায় হবে অ্যাক্সেস রোড নির্মাণ

মিরসরাইয়ে ২০৯ কোটি টাকায় হবে অ্যাক্সেস রোড নির্মাণ

জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন প্রকল্পের আওতায় মিরসরাই-২এ এবং ২বি ইজেড, মিরসরাই, চট্টগ্রাম-প্যাকেজ নং: ৩-এর জন্য অ্যাক্সেস রোড নির্মাণ কাজের অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় হবে ২০৮ কোটি ৯৯ লাখ ৩৭ হাজার ৬২২ টাকা।

বুধবার (২২ অক্টোবর) ভার্চু্যয়ালি অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) কর্তৃক বাস্তবায়নাধীন ‘জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন প্রকল্প’-এর মিরসরাই-২এ এবং ২বি ইজেড, প্যাকেজ নং: ৩-এর জন্য অ্যাক্সেস রোড নির্মাণ-সংক্রান্ত ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।

সুপারিশকৃত দরদাতা প্রতিষ্ঠান হলো ঢাকার মনিকো লিমিটেড। এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ২০৮ কোটি ৯৯ লাখ ৩৭ হাজার ৬২২ টাকা।

এছাড়া, বৈঠকে বিদ্যুৎ বিভাগের প্রস্তাবের প্রেক্ষিতে বাপবিবোর বৈদ্যুতিক বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও ক্ষমতাবর্ধন (খুলনা বিভাগ) (বিশেষ সংশোধন) শীর্ষক প্রকল্পের প্যাকেজ নং: ১০-এর আওতায় ৫টি নতুন ৩৩/১১ কেভি ১০/১৪ এমভিএ জিআইএস টাইপ বৈদ্যুতিক উপকেন্দ্র নির্মাণের ক্রয় প্রস্তাবের পুনঃপ্রক্রিয়াকরণের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS