News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
করাচি থেকে সরাসরি পণ্যবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আসছে: খাদ্য উপদেষ্টা

করাচি থেকে সরাসরি পণ্যবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আসছে: খাদ্য উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের আমলে পাকিস্তানের করাচি বন্দর থেকে সরাসরি পণ্যবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আসছে বলে জানিয়েছেন খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

মঙ্গলবার (২১ অক্টোবর) সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের অফিসকক্ষে পাকিস্তানের নবনিযুক্ত হাইকমিশনার ইমরান হায়দারের সৌজন্য সাক্ষাৎকালে এ তথ্য জানান তিনি।

এ সময় পাকিস্তান থেকে চাল আমদানিসহ দ্বিপক্ষীয় স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়।  

এর আগে পাকিস্তান থেকে জি-টু-জি ভিত্তিতে দুই লাখ মেট্রিক টন চাল আমদানির বিষয়ে গত ১৪ অক্টোবর সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

খাদ্য উপদেষ্টা আঞ্চলিক সংযোগের ওপর গুরুত্বারোপ করে বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে পাকিস্তানের করাচি বন্দর থেকে সরাসরি পণ্যবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আসছে। এর মাধ্যমে দুই দেশের বাণিজ্য কার্যক্রম বৃদ্ধি পেয়েছে। আগে পাকিস্তানি পণ্য তৃতীয় দেশের মাধ্যমে বাংলাদেশে আমদানি হতো। এতে সময় ও খরচ দুটিই বৃদ্ধি পেত।  

পাকিস্তানের হাইকমিশনার উপদেষ্টাকে ধন্যবাদ জানান এবং দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি ও উভয় দেশের জনগণের কল্যাণে সহযোগিতা জোরদারের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের পলিটিক্যাল কাউন্সেলর কামরান ডঙ্গল, খাদ্য সচিব মো. মাসুদুল হাসানসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS