News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
প্রকাশিত হলো আয়কর আইনের ইংরেজি ভার্সন

প্রকাশিত হলো আয়কর আইনের ইংরেজি ভার্সন

অবশেষে প্রকাশিত হলো আয়কর আইনের ইংরেজি ভার্সন। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গত ১৬ অক্টোবর SRO No-404-Law/2025 এর মাধ্যমে বাংলা ভাষায় প্রণীত আয়কর আইন-২০২৩ এর Authentic English Text সরকারি গেজেট আকারে প্রকাশ করেছে।

শনিবার (১৮ অক্টোবর) এনবিআরের জনসংযোগ বিভাগ এ তথ্য জানিয়েছে।

আয়কর আইন-২০২৩ প্রণয়নের পর থেকেই বিদেশি বিনিয়োগকারীরা ইংরেজি ভার্সনের দাবি জানিয়ে আসছিলেন। এতদিন শুধুমাত্র বাংলা ভার্সন থাকায় বিদেশি বিনিয়োগকারীরা আইনের সঠিক ব্যাখ্যা ও বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তায় ছিলেন এবং নানা আইনি জটিলতার মুখে পড়তেন।

এনবিআরের ভাষ্য, আয়কর আইনের ইংরেজি ভার্সন বা Authentic English Text সরকারি গেজেটে প্রকাশের ফলে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা আইন সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাবেন। এতে করদাতাদের আস্থা বাড়বে, আইন প্রয়োগে দ্ব্যর্থতা দূর হবে এবং স্বচ্ছতা ও সঠিকতা নিশ্চিত করা সম্ভব হবে।

এদিকে কাস্টমস আইন, ২০২৩ এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর Authentic English Text সরকারি গেজেটে প্রকাশের প্রক্রিয়াও প্রায় শেষ পর্যায়ে রয়েছে। খুব শিগগিরই এই দুটি আইনের ইংরেজি ভার্সন প্রকাশ করা হবে বলে আশা করছে এনবিআর।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS