News Headline :
যুক্তরাষ্ট্রের এক গুপ্তধনের দ্বীপে যা দেখলাম অবিশ্বাস্য পারিশ্রমিক! সুন্দর পিচাইয়ের ওপর প্রায় ৮ হাজার কোটি টাকার বাজি গুগলে পুলিশে ৪ হাজার এসআই নিয়োগ, পর্যালোচনা সভা কাল ‘নারীদের পছন্দকে প্রশ্নবিদ্ধ করার অভ্যাস থেকে সমাজের বের হওয়া উচিত’ বিচ্ছেদের পর বিয়ে নিয়ে যা বললেন জনপ্রিয় অভিনেত্রী ‘ভুল করলে ক্ষমা চেয়েছি, থামিনি’ নারী দিবসে সুমী মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর ইফতার পার্টিতে গিয়ে মেজাজ হারালেন অভিনেত্রী হিনা খান না ফেরার দেশে ক্রীড়া সাংবাদিক রাজু, বিএসপিএ ও বিএসজেএ’র শোক ‘ইরানি ফুটবলারদের আশ্রয় দিন, না হলে যুক্তরাষ্ট্র দেবে’
বিমান বাহিনীর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যরা অগ্নিনির্বাপণে কাজ করছে

বিমান বাহিনীর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যরা অগ্নিনির্বাপণে কাজ করছে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কারগো এরিয়াতে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে সক্রিয়ভাবে অংশ নিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী।

বিমান বাহিনীর অগ্নিনির্বাপণের ওপর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে অগ্নিনির্বাপণে কাজ শুরু করে বলে বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

শনিবার আনুমানিক দুপুর আড়াইটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয় এবং তা দৃষ্টিগোচর হওয়া মাত্র ঢাকায় অবস্থিত বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার এবং বাশার থেকে বিমান বাহিনীর অগ্নি নির্বাপণের ওপর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যগণ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে অগ্নিনির্বাপণে কাজ শুরু করে।  

বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশনসহ বাংলাদেশ ফায়ার সার্ভিস এবং বাংলাদেশ বিমান বাহিনীর দুটি ফায়ার ইউনিট অগ্নিনির্বাপণে সর্বাত্নক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS