News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
‘সাকিবের ফেরার পথ খোলা রাখা সম্ভব নয়’, স্পষ্ট জানিয়ে দিলেন ক্রীড়া উপদেষ্টা

‘সাকিবের ফেরার পথ খোলা রাখা সম্ভব নয়’, স্পষ্ট জানিয়ে দিলেন ক্রীড়া উপদেষ্টা

বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এক সাক্ষাৎকারে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, সাকিবের জন্য সরকারের পক্ষ থেকে কোনো পথ খোলা রাখা আর সম্ভব নয়, যা দেশের ক্রীড়াঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

‘ক্রিকবাজ’-কে দেওয়া সাক্ষাৎকারে আসিফ মাহমুদ তার কঠোর অবস্থানের কারণ ব্যাখ্যা করে বলেন, ‘আমার পক্ষে এখন আর ওই পথটা খোলা রাখা সম্ভব নয়। কারণ আমার প্রতিশ্রুতির জায়গা আছে, যেখানে আমাকে জবাবদিহিতা করতে হবে। নিজের বিবেকের কাছেও জবাবদিহিতা করতে হবে। ’

সাক্ষাৎকারে সাকিবের বিরুদ্ধে ওঠা একাধিক গুরুতর অভিযোগের কথা উল্লেখ করেন উপদেষ্টা। তিনি বলেন, ‘সাকিব আল হাসানের বিরুদ্ধে শেয়ারবাজার কেলেঙ্কারি, ফিন্যানশিয়াল ফ্রড এবং তার পরিবারের বিরুদ্ধে হত্যা মামলার মতো গুরুতর অভিযোগ রয়েছে। এর সঙ্গে শেখ হাসিনাকে প্রকাশ্যে সমর্থন দেওয়ায় বিতর্ক আরও বেড়েছে। ’ তবে তিনি জোর দিয়ে বলেন, সরকার উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কিছু করছে না, বরং সাকিবের নিজের কর্মকাণ্ডই তাকে এই অবস্থানে এনেছে।

আলোচনায় জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার প্রসঙ্গও উঠে আসে। মাশরাফির সঙ্গে সাকিবের তুলনা করে আসিফ মাহমুদ বলেন, ‘আমার জানামতে, মাশরাফি বিন মুর্তজা তার রাজনৈতিক অবস্থান থেকে সরে এসেছেন। ফেসবুকে উনি সেটা স্পষ্ট করেছিলেন বলেই আমার মনে পড়ে। ’

অন্যদিকে, সাকিব আল হাসান এখনও তার অবস্থান বদলের কোনো ইঙ্গিত দেননি। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন বাণিজ্যিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন, যা তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে রেখেছে। ক্রীড়া উপদেষ্টার এই বক্তব্যের পর সাকিবকে ঘিরে অনিশ্চয়তা আরও বাড়ল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS