News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
হোয়াইটওয়াশের লজ্জা নিয়ে দেশে ফিরল বাংলাদেশ দল

হোয়াইটওয়াশের লজ্জা নিয়ে দেশে ফিরল বাংলাদেশ দল

আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডের আগে রিশাদ হোসেন বলেছিলেন, শেষ ম্যাচটা জিতে ভালোভাবে দেশে ফিরতে চান তারা। কিন্তু সেই আশাটাও পূরণ হয়নি।আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ধবলধোলাই হয়ে সবচেয়ে বড় ব্যবধানে হারের রেকর্ড গড়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল। আজ সন্ধ্যায় ঢাকায় পা রেখেছে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দল।  

টি-টোয়েন্টি সিরিজে আফগানদের হোয়াইটওয়াশ করলেও ওয়ানডে সিরিজে বাংলাদেশের ভরাডুবি হয়েছে। তিন ম্যাচই রশিদ খানদের দল দাপট দেখিয়ে মেহেদী মিরাজদের হারিয়েছে। ওয়ানডে সিরিজের এই ভরাডুবি হতাশ করেছে দর্শকদেরও। তাইতো তাওহীদ হৃদয়, নাঈম শেখরা যখন বিমানবন্দর ত্যাগ করেন, উপস্থিত ক্রিকেটপ্রেমীদের দুয়োধ্বনি শুনতে হয় তাদের।

আফগানদের বিপক্ষে হারের তিক্ত স্বাদ নিয়ে ভাবার অবশ্য সময় নেই বাংলাদেশের সামনে। তিন দিন পরই মিরাজদের সামনে নতুন চ্যালেঞ্জ। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু ১৮ অক্টোবর।

ঢাকায় পা ফেলে দম ফেরার ফুরসৎ নেই টাইগারদের। ঘরের মাঠে উইন্ডিজদের হারাতে আগামীকাল থেকেই অনুশীলন শুরু করবে বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS