News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
নির্বাচনের ওপর দেশের ভবিষ্যৎ নির্ভর করছে: মির্জা ফখরুল

নির্বাচনের ওপর দেশের ভবিষ্যৎ নির্ভর করছে: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও: যত তাড়াতাড়ি নির্বাচন হবে দেশের সংকট তত তাড়াতাড়ি কাটবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘দেশে গণতন্ত্রের বিকল্প নেই।গণতন্ত্রই গণতন্ত্রের বিকল্প। আগামী নির্বাচনের ওপর দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি হলরুমে ঠাকুরগাঁও সদর উপজেলা ও রুহিয়া থানা বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।  

মহাসচিব বলেন, সামনে সতর্কতার সঙ্গে পা ফেলতে হবে। রাজনৈতিক ভুল করার কারণে ফ্যাস্টিটদের কবলে পড়া যাবে না। আমরা আর ফ্যাস্টিট দেখতে চাই না।  

মির্জা ফখরুল বলেন, দানবীয় দুঃশাসনের পরে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গণতন্ত্র ফিরে এসেছে। অনেক নির্যাতনের স্বীকার হয়েছেন। মিথ্যা মামলায় জেলে গেছেন৷ এখন মুক্তভাবে নিশ্বাস নিতে পারি৷ নেতাকর্মীরা রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারে। যারা এ গণঅভ্যুত্থানে যোগ দিয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।  

এসময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিনসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS