News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
দেশজুড়ে অভিযানে গ্রেপ্তার ১৬৬৫

দেশজুড়ে অভিযানে গ্রেপ্তার ১৬৬৫

দেশজুড়ে অভিযান চালিয়ে এক হাজার ৬৬৫ জন অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত রয়েছেন এক হাজার ১৫১ জন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) পুলিশ সদর দপ্তর থেকে এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশজুড়ে পুলিশের চলমান অভিযানে মোট ১ হাজার ৬৬৫ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ১৫১ জন ওয়ারেন্ট ও মামলাভুক্ত আসামি এবং ৫১৪ জন অন্যান্য অপরাধে গ্রেপ্তার হয়েছেন।

এছাড়া অভিযানে উদ্ধার করা হয়েছে-একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, একটি একনলা বন্দুক, পাঁচ রাউন্ড কার্তুজ, একটি বার্মিজ ছুরি এবং অপরাধ কাজে ব্যবহৃত আরও কিছু আলামত।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS