News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
নিউজিল্যান্ডকে ২২৭ রানে থামালো বাংলাদেশ

নিউজিল্যান্ডকে ২২৭ রানে থামালো বাংলাদেশ

গুয়াহাটিতে নারী বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। টসে জিতে আগে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেটে ২২৭ রানের লড়াকু সংগ্রহ গড়েছে নিউজিল্যান্ড নারী দল।

ইনিংসের শুরুতেই বাংলাদেশের স্পিন আক্রমণে চাপে পড়ে যায় কিউইরা। তবে অধিনায়ক সোফি ডিভাইন ও মিডল অর্ডারের ব্রুক হলিডের ধৈর্যশীল ইনিংস দলকে টেনে তোলেন বিপর্যয় থেকে।

ইনিংসের প্রথম ১১ ওভারের মধ্যেই তিন উইকেট হারিয়ে ধুঁকছিল নিউজিল্যান্ড। দলীয় ৩৫ রানে ফিরে যান প্লিমার (৪), বেটস (২৯) ও অ্যামেলিয়া কের (১)। এই ধাক্কা সামলে চতুর্থ উইকেটে ডিভাইন ও হলিডে যোগ করেন ১১২ রানের দুর্দান্ত জুটি। অধিনায়ক ডিভাইন ৮৫ বলে ৬৩ রানের ইনিংসে দুই ছক্কা ও দুইটি চার মারেন। অন্য প্রান্তে হলিডে খেলেন সর্বোচ্চ ৬৯ রানের ধীরস্থির ইনিংস (১০৪ বলে, ৫ চার ও ১ ছক্কা)।

শেষ দিকে ম্যাডি গ্রিনের ২৫ ও তাহুহুর দ্রুত ১২ রানের ইনিংসে দল পৌঁছায় ২২৭ রানে। শেষ ৫ ওভারে নিউজিল্যান্ড তুলেছিল ৩৬ রান, হারিয়েছে ৪ উইকেট।

বাংলাদেশের পক্ষে দুর্দান্ত বল করেছেন তরুণ লেগস্পিনার রাবেয়া খান। ১০ ওভারে মাত্র ৩০ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট, যার মধ্যে ছিল অভিজ্ঞ অ্যামেলিয়া কের ও গ্রিনের উইকেট। নাহিদা আখতার, নিশিতা আখতার নিশি, ফাহিমা খাতুন ও মারুফা আখতার প্রত্যেকে নেন একটি করে উইকেট।

স্পিন বান্ধব উইকেটে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে বারবার ছন্দ হারিয়েছে কিউই ব্যাটাররা। তবে অধিনায়ক ডিভাইন ও হলিডের দৃঢ়তায় নিউজিল্যান্ড শেষ পর্যন্ত সম্মানজনক স্কোর দাঁড় করাতে সক্ষম হয়। জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য ২২৮ রান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS