News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
নারীর অধিকার, বৈষম্য নিয়ে যা বললেন মিথিলা

নারীর অধিকার, বৈষম্য নিয়ে যা বললেন মিথিলা

‘আমার মনে হয়, নারী সমতার বিষয়টি সবাই চায়। কারণ, নারীরা যদি পিছেয়ে থাকে বা অধিকারগুলো না পায়, তাহলে পৃথিবী তো সামনে এগিয়ে যেতে পারবে না।তাই বলবো, নারীর অধিকার যেন ক্ষুণ্ণ না হয় এবং নারীরা যেন বৈষম্যের শিকার না হয়। ’ কথাগুলো বলেছেন জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা।

প্রগতিশীল নারী, শ্রমিক, শিক্ষার্থী, সাংস্কৃতিক এবং পেশাজীবী সংগঠনগুলোর আয়োজনে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে শুক্রবার (১৬ মে) অনুষ্ঠিত হয় ‘নারীর ডাকে মৈত্রী যাত্রা’ কর্মসূচি। যেখানে উপস্থিত ছিলেন এই অভিনেত্রী। একইদিন রাতে আরেকটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হাজির হয়ে নারীর অধিকার ও বৈষম্যর বিষয়ে কথাগুলো বলেন মিথিলা।

মিথিলা দুই বাংলায় বেশ জনপ্রিয়। ঢাকার পাশাপাশি কলকাতায়ও নিয়মিত কাজ করছেন তিনি। তবে সংখ্যায় কম। অভিনয়ের বাইরে উন্নয়নকর্মী হিসেবে ফুলটাইম চাকরিও করেন মিথিলা। তাই অভিনয় নিয়ে বড় কোনো পরিকল্পনা করতে পারেন বলেও এদিন জানালেন তিনি।

মিথিলা বলেন, অনেকেই জানেন আমি একজন উন্নয়নকর্মী। এটা আমার ফুলটাইম চাকরি। সেখানে আমাকে বেশি সময় দিতে হয়। পাশাপাশি অভিনয় করি। তাই অভিনয় নিয়ে বড় কোনো পরিকল্পনা করতে পারি না।

নতুন কাজ নিয়ে মিথিলা আরও বলেন, গত ঈদে আমার ‘অ্যালেন স্বপন টু’ মুক্তি পেয়েছে। এটা নিয়ে দর্শকের কাছ থেকে প্রতিক্রিয়া ভালোই পাচ্ছি। এছাড়া সম্প্রতি দ্বীপ্ত টিলিভিশনে একটি ট্যালেন্ট শো-এর কাজ শেষ করেছি। এখানে আমি বিচারক হিসেবে ছিলাম। এই শো-এর মাধ্যমে আমরা কিছু নতুন মুখ পেয়েছি। সামনে যদি ভালো কাজ পাই অবশ্যই অভিনয় করবো।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS