News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে প্রাণ দিলেন শিক্ষিকা

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে প্রাণ দিলেন শিক্ষিকা

কুমিল্লার লাকসামে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে রৌশন বিনতে শফিক (৪৪) নামে এক শিক্ষিকা আত্মহত্যা করেছেন।

শুক্রবার (১৯ মে) সকাল সাড়ে ৭টার দিকে লাকসাম পৌরসভা রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রৌশন লাকসাম সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার বলেন, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক জানতে পেরেছি। তদন্ত শেষ হওয়া আগে স্পষ্ট কিছু বলতে পারব না।

তিনি বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS