News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
ওটিপি জটিলতা কেটেছে, এনআইডি সেবা মিলবে আগের মতো

ওটিপি জটিলতা কেটেছে, এনআইডি সেবা মিলবে আগের মতো

ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) জটিলতায় আট ঘণ্টা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা বিঘ্নিত হওয়ার পর কেটেছে সেই অবস্থা।

মঙ্গলবার (১৪ মে) সন্ধ্যায় এনআইডি মহাপরিচালক এএসএম হুমায়ুন এ তথ্য জানান।

তিনি বলেন, ওটিপি জটিলতা কেটেছে। আগামীকাল থেকে আবার আগরে মতো কার্যক্রম চলবে।

ওটিপি জটিলতার কারণে দিনভর নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা এনআইডি সার্ভারে কোনো তথ্য ইনপুট দিতে পারেননি। ফলে এনআইডি সংশোধন, স্থানান্তর, নতুন ভোটার অন্তর্ভুক্তকরণ সংক্রান্ত সেবাগুলো বিঘ্নিত হয়েছে। তবে এনআইডি যাচাই সেবা সচল ছিল।

বর্তমানে ইসির সার্ভারে সাড়ে ১২ কোটির মতো ভোটার রয়েছে। এদের অনেকেই বিভিন্ন কারণে প্রতিদিন আবেদন করছেন। এ ছাড়া ভোটার তালিকায় যুক্ত অনেকেই আবেদন করে থাকেন।

এ সংক্রান্ত আবেদনগুলোর বিপরীতে সেবা কার্যক্রম বিঘ্নিত হয়েছিল। তবে ওটিপি ছাড়াও ফেস রিকগনিশনের মাধ্যমে সার্ভারে প্রবেশ করা গেছে। এর ফলে কোনো কোনো কর্মকর্তা সেবাদান অব্যাহত রাখেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS