News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
হাসপাতালে ভর্তি পবনদীপের খবর নিচ্ছেন অরুণিতা?

হাসপাতালে ভর্তি পবনদীপের খবর নিচ্ছেন অরুণিতা?

ভারতের সংগীতবিষয়ক প্রতিযোগিতা ‘ইন্ডিয়ান আইডল’র ১২তম সিজনে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন পবনদীপ রাজন ও অরুণিতা কাঞ্জিলাল। গ্র্যান্ড ফিনালেতে শ্রেষ্ঠত্বের মুকুট উঠে পবনদীপের মাথায়, কিন্তু জনপ্রিয়তার দিক দিয়ে বেশি এগিয়ে ছিলেন অরুণিতা।

বেশ কিছু পর্বে একসঙ্গে রোমান্টিক গান গেয়েছেন এই দুই প্রতিযোগী। মঞ্চের বাইরেও দু’জনের সম্পর্ক বেশ ঘনিষ্ঠ। এ থেকেই তাদের প্রেমের গুঞ্জন ছড়িয়েছে বারবার। তবে একে অপরের ভালো বন্ধু বলেই দাবি করেছেন অরুণিতা ও পবনদীপ।  

এবার সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে দিল্লির একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন পবনদীপ রাজন। সোমবার সন্ধ্যা সাতটা থেকে ছ’ঘণ্টার একটি অস্ত্রোপচার হয়েছে, জানিয়েছে গায়কের সহযোগী দল।

এক লিখিত বিবৃতিতে গায়কের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, তার শরীরের একাধিক হাড় ভেঙেছে। এ ছাড়াও, আঘাত রয়েছে। তিন-চার দিন পরে আরও একটি অস্ত্রোপচার হতে পারে। পুরোটাই নির্ভর করবে পবনদীপের শারীরিক অবস্থার ওপর।

এদিকে অরুণিতা ব্যস্ত গান রেকর্ডিংয়ে। তবে সংবাদমাধ্যমে তার হয়ে কথা বলেছেন এক সহায়ক। নামপ্রকাশে অনিচ্ছুক ওই সহায়কের কথায়, পবনদীপ কথা বলার মতো পরিস্থিতিতে নেই। তাই বাকিদের মতো অরুণিতাও সংবাদমাধ্যম থেকে প্রিয় বন্ধুর শারীরিক অবস্থার খবর নিচ্ছেন। রেকর্ডিংয়ে ব্যস্ত। তাই এখনও দেখতে যেতে পারেননি।

তিনি আরও যোগ করে বলেন, ব্যস্ততার মধ্যেই বন্ধুর জন্য প্রার্থনা করছেন অরুণিতা। পবনদীপ দ্রুত সুস্থ হয়ে উঠুন, এই তার কামনা।
এই মুহূর্তে তিনি পবনদীপের পরিবারের সদস্যদের বিরক্ত করতে চাইছেন না।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS