News Headline :
রাকিবকে কুপিয়েছিলেন গ্রেপ্তার যুবক, বিরোধ ছিল দাবি পরিবারের ‘হাদি হত্যায় ভারতে গ্রেপ্তারদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি’ উন্নত দেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী, ‘ওরা পারলে আমরা কেন পারবো না?’ ঋণের বদলে বিনিয়োগে জোর বাংলাদেশের: তিতুমীর আধুনিক প্রযুক্তির সমন্বয়ে বৈশ্বিক প্রতারণা মোকাবিলার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর এয়ারবাস কেনার বিষয়ে যা বললেন ফ্রান্সের রাষ্ট্রদূত ঈদযাত্রায় বড় কোনো চ্যালেঞ্জ নেই, সেবা নিশ্চিতের নির্দেশ দেওয়া হয়েছে: নৌমন্ত্রী বাংলাদেশ-ফ্রান্স দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা যাত্রীসেবায় চালু হলো বছিলা লঞ্চঘাট, প্রতিদিন ছেড়ে যাবে ছয়টি লঞ্চ ঈদযাত্রা স্বস্তির করতে বিআইডব্লিউটিসির নতুন তিনটি জাহাজ উদ্বোধন
হাইব্রিড গাড়ির সম্পুরক শুল্ক কমানোর দাবি

হাইব্রিড গাড়ির সম্পুরক শুল্ক কমানোর দাবি

হাইব্রিড গাড়ি মধ্যবিত্তের কেনার সামর্থ্যের মধ্য আনতে সম্পূরক শুল্ক কমানোর সুপারিশ করেছে বাংলাদেশ রিকন্ডিশন্ড গাড়ি আমদানিকারক ও ডিলার সমিতি (বারভিডা)। এর ফলে বাজার সম্প্রসারণের সঙ্গে সঙ্গে সরকারের রাজস্ব আদায় বাড়বে।

আজ শনিবার রাজধানীর এক হোটেলে সংবাদ সম্মেলন করের বারভিডার নেতারা। সেখানে আগামী অর্থবছরের বাজেটের জন্য এ প্রস্তাব করা হয়। বারভিডার পক্ষ থেকে সুপারিশ তুলে ধরেন সংগঠনের সভাপতি আবদুল হক।

আবদুল হক বলেন, মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত শ্রেণির ক্রেতাদের সামর্থ্যের বাইরে চলে যাওয়ায় গত কয়েক বছরে দেশে রিকন্ডিশন্ড গাড়ির আমদানি ও বিক্রি লক্ষণীয় হারে কমে গেছে।

বর্তমানে হাইব্রিড গাড়ির সিলিন্ডার ক্যাপাসিটিভেদে ২০ থেকে ৩৫০ শতাংশ পর্যন্ত সম্পূরক শুল্ক বসে। তবে বারভিডা সম্পূরক শুল্ক কমানোর নির্দিষ্ট কোনো হার প্রস্তাব করেনি।

এদিকে মাইক্রোবাস আমদানির ওপর সম্পূরক শুল্ক পুরোপুরি প্রত্যাহার করার সুপারিশ করেছে বারবিডা। বর্তমানে ১৮০১ সিসির বেশি মাইক্রোবাসের ক্ষেত্রে ৩০ থেকে ৬০ শতাংশ সম্পূরক শুল্ক বসে।

বারভিডা আরও বলেছে, অ্যাম্বুলেন্স জীবন রক্ষাকারী বাহন। এই বাহন আমদানিতে শুল্কের পাশাপাশি ১৫ শতাংশ ভ্যাট দিতে হয়। এই ভ্যাট প্রত্যাহার করা উচিত।

এ ছাড়া দেশে ইলেকট্রিক গাড়ি, হাইব্রিড গাড়ি, প্ল্যাগ ইন হাইব্রিড এবং হাইড্রোজেন গাড়ি আমদানি ও গাড়ি ব্যবহারের বিষয়ে একটি গ্রহণযোগ্য নীতিমালা প্রণয়নের সুপারিশ করেছে বারবিডা। এ ছাড়া নতুন ও পুরোনো গাড়ির শুল্কায়নের ক্ষেত্রে বৈষম্য দূর করার তাগিদ দিয়েছে বারবিডা।

বারভিডা আরও বলছে, বর্তমানে গাড়ি নিবন্ধনের ক্ষেত্রে রিকন্ডিশন্ড ও নতুন গাড়ির ফির ক্ষেত্রে বৈষম্য আছে। এ বৈষম্য নিরসনের দাবি জানিয়েছে তারা। তাদের দাবি, সিসিভেদে রিকন্ডিশন্ড গাড়ির নিবন্ধন ফি নতুন গাড়ির চেয়ে ২৭ হাজার ৫০৮ থেকে ৫৩ হাজার ৯৫৮ টাকা বেশি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS