News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
হঠাৎ বন্ধ মেট্রোরেল চলাচল, ভোগান্তিতে যাত্রীরা

হঠাৎ বন্ধ মেট্রোরেল চলাচল, ভোগান্তিতে যাত্রীরা

বৈদ্যুতিক ত্রুটির কারণে বন্ধ রয়েছে মেট্রোরেল রেল চলাচল। ফলে বিভিন্ন স্টেশনে ভোগান্তিতে পড়েছেন মেট্রোর অপেক্ষায় যাত্রীরা।

শনিবার (২৬ এপ্রিল) বিকেল ৫টায় মেট্রোরেলে বৈদ্যুতিক ত্রুটি দেখা দেয়৷ এরপর থেকে বন্ধ রয়েছে মেট্রো চলাচল।  বিভিন্ন স্টেশনে আটকে আছে মেট্রোরেল।

মেট্রোরেল স্টেশন সূত্রে এই তথ্য জানা যায়।

এদিকে দীর্ঘ সময় মেট্রোরেল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

স্টেশনে থাকা যাত্রীরা জানান, বিকেল পাঁচটার দিকে শাহবাগ হঠাৎ ট্রেন থেমে যায়। এদিকে আরেকটি ট্রেন আগারগাঁও এসে থেমে যায়।

মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে দ্রুত সময়ের মধ্যে সমস্যা সমাধান করে মেট্রোরেল চলাচলের জন্য চেষ্টা করা হচ্ছে। 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS