News Headline :
মানব পাচার প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ রপ্তানি সহজ করতে শিপিং ডকুমেন্ট সরাসরি ক্রেতাদের কাছে পাঠানোর সুযোগ বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ মালদ্বীপে অগ্নিকাণ্ড, রবিন মোল্লার লাশ রাতে ঢাকায় পৌঁছাবে অবসরে গেলেন র‍্যাব ডিজি শহিদুর রহমান ও এসবির অতিরিক্ত আইজি গোলাম রসুল গাড়ি কম, দীর্ঘ লাইনে যাত্রীদের অপেক্ষা কাঙ্ক্ষিত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রাকিবকে কুপিয়েছিলেন গ্রেপ্তার যুবক, বিরোধ ছিল দাবি পরিবারের ‘হাদি হত্যায় ভারতে গ্রেপ্তারদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি’ উন্নত দেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী, ‘ওরা পারলে আমরা কেন পারবো না?’
বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. আসাদুল ইসলাম (২৮) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।  

শুক্রবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ইটনা গ্রামে এ ঘটনা ঘটে।

আহত আসাদুল ওই গ্রামের ফেরদৌস মিয়ার ছেলে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে ইটনা সীমান্তে তিন রাউন্ড গুলি করে বিএসএফ। এতে গুলিবিদ্ধ আসাদুল হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়ার একটি হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান এতথ্য নিশ্চিত করে জানান, ভারত সীমান্ত এলাকায় নদী পার হচ্ছিলেন আসাদুল। এ সময় বিএসএফের তাকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হন আসাদুল। এ ব্যাপারে আহত যুবকের কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টাসহ বিএসএফের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS