News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
অস্ট্রেলিয়া-ইন্দোনেশিয়ার সাথে খেলতে এশিয়ায় আসছে আর্জেন্টিনা

অস্ট্রেলিয়া-ইন্দোনেশিয়ার সাথে খেলতে এশিয়ায় আসছে আর্জেন্টিনা

জুনে আসবে বিশ্বজয়ী দলটি

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফিফার নির্ধারিত সূচি অনুযায়ী দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে আগামী জুনে এশিয়ায় আসছে। আলবিসেলেস্তেরা বেইজিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে, সেখানে প্রতিপক্ষ হচ্ছে না চীন। পরে ইন্দোনেশিয়ায় যাবে লিওনেল মেসির দল।

লিওনেল স্কালোনির শিষ্যরা বেইজিংয়ে ১৫ জুন খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। কাতার বিশ্বকাপের শেষ ষোলোয় অস্ট্রেলিয়াকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে উঠেছিল লাতিন জায়ান্ট দলটি।

মেসি-ডি মারিয়ারা ইন্দোনেশিয়ায় যাবেন অজি ম্যাচ খেলেই, ১৮ অথবা ১৯ জুন খেলবে ইন্দোনেশিয়ার বিপক্ষে। সাউথ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের আগে এটিই হবে আর্জেন্টিনার শেষ সফর।

২০২৬ বিশ্বকাপের সাউথ আমেরিকান বাছাইপর্ব শুরু হবে সেপ্টেম্বরে। বাছাইয়ে শুরুতে আর্জেন্টিনার খেলা পড়তে পারে ইকুয়েডর ও বলিভিয়ার সঙ্গে। ইতিমধ্যে ‘আমরা ২৬’ স্লোগানে মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের লোগোও উন্মোচিত করেছে ফিফা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS