News Headline :
মানব পাচার প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ রপ্তানি সহজ করতে শিপিং ডকুমেন্ট সরাসরি ক্রেতাদের কাছে পাঠানোর সুযোগ বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ মালদ্বীপে অগ্নিকাণ্ড, রবিন মোল্লার লাশ রাতে ঢাকায় পৌঁছাবে অবসরে গেলেন র‍্যাব ডিজি শহিদুর রহমান ও এসবির অতিরিক্ত আইজি গোলাম রসুল গাড়ি কম, দীর্ঘ লাইনে যাত্রীদের অপেক্ষা কাঙ্ক্ষিত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রাকিবকে কুপিয়েছিলেন গ্রেপ্তার যুবক, বিরোধ ছিল দাবি পরিবারের ‘হাদি হত্যায় ভারতে গ্রেপ্তারদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি’ উন্নত দেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী, ‘ওরা পারলে আমরা কেন পারবো না?’
চট্টগ্রাম টেস্টের দল ঘোষণা, স্কোয়াডে দুই চমক

চট্টগ্রাম টেস্টের দল ঘোষণা, স্কোয়াডে দুই চমক

বাংলাদেশ-জিম্বাবুয়ের দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে সিলেটে হার দিয়ে শুরু করেছে টাইগাররা। ম্যাচ শেষের কয়েক ঘণ্টা পরেই দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), যেখানে দেখা গেছে বেশ কিছু চমক।

তিন বছর পর টেস্ট দলে ফিরেছেন এনামুল হক বিজয়। প্রথম টেস্টের স্কোয়াডে থাকলেও ম্যাচে না খেলা ওপেনার জাকির হাসানের জায়গায় ডাক পেয়েছেন তিনি। বিজয় সম্প্রতি ঢাকা প্রিমিয়ার লিগে ব্যাট হাতে ছিলেন দারুণ ফর্মে। এছাড়া প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ৫০টি সেঞ্চুরির কৃতিত্বও অর্জন করেছেন তিনি।

দলে আরেক নতুন মুখ বাঁ-হাতি স্পিনার তানভীর ইসলাম। এই তরুণ এখন পর্যন্ত জাতীয় দলে কেবল ৪টি টি-টোয়েন্টি খেলেছেন। তবে টেস্ট কিংবা ওয়ানডেতে এখনো তার অভিষেক হয়নি। পেসার নাহিদ রানা পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে যাওয়ায়, তার পরিবর্তে তানভীরকে রাখা হয়েছে স্কোয়াডে।

দ্বিতীয় টেস্টটি শুরু হবে আগামী ২৮ এপ্রিল, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে (সাবেক জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম)। সিরিজে সমতা ফেরাতে এই ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া থাকবে বাংলাদেশ।

বাংলাদেশের দ্বিতীয় টেস্টের স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলি অনিক, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ ও তানজিম হাসান সাকিব।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS