News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
পদত্যাগ করেছেন বাফুফের প্রধান অর্থ কর্মকর্তা সরফরাজ

পদত্যাগ করেছেন বাফুফের প্রধান অর্থ কর্মকর্তা সরফরাজ

বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে পদত্যাগ করেছেন সংস্থাটির প্রধান অর্থ কর্মকর্তা সরফরাজ হাসান সিদ্দিকী । গত ১০ এপ্রিল থেকে কার্যকর হয়েছে।তবে আগামী তিন মাস তিনি বাফুফের সঙ্গে থাকবেন। এই সময়ে তিনি দায়িত্ব হস্তান্তর করবেন। নতুন প্রধান অর্থ কর্মকর্তার দায়িত্ব নিয়েছেন সৈয়দ আমিরুল। তিনি বাফুফের ফাইন্যান্স বিভাগে কর্মরত ছিলেন।

বাফুফের ব্যাংকিং সংক্রান্ত বিষয়াবলি এবং আন্তর্জাতিক সংস্থা ফিফা, এএফসি ও সাফের সঙ্গে সরফরাজের পরিবর্তে আমিরুল দেখভাল করবেন। গত কয়েক বছর ধরে বাফুফে প্রধান অর্থ কর্মকর্তাকে নিয়ে ভুগছে। ২০২৩ সালের ১৪ এপ্রিল সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে নিষিদ্ধ করে ফিফা। এরপর বাফুফে আর্থিক বিষয়াদি নিয়ে একটি তদন্ত কমিটি করে। সেই তদন্ত কমিটির কাজের মধ্যেই জুন-জুলাই মাসে তৎকালীন প্রধান অর্থ কর্মকর্তা আবু হোসেন পদত্যাগ করেন। এর কয়েক মাস পরই সরফরাজ হাসানকে কাজী সালাউদ্দিন প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে নিয়োগ দেন।  

সোহাগ ফিফা থেকে নিষিদ্ধ হওয়ার পর বাফুফে তদন্ত কমিটি আবু হোসেনের দায় খুঁজে পায়। সেই তদন্ত প্রতিবেদনের আগেই তিনি পদত্যাগ করে চলে যান এবং সালাউদ্দিনও সেই পদত্যাগ গ্রহণ করে প্রশ্নের মুখে পড়েছিলেন। আবুর বিদায়ের পর তিনি সরফরাজকে নিয়োগ দেন। এরপর সরফরাজ দায়িত্ব পালন করেন। তবে তার কাজেও কিছু কিছু ক্ষেত্রে প্রশ্ন ওঠে। এরই ধারাবাহিকতায় পদত্যাগ করেছেন তিনি। এমনটাই ধারণা বাফুফে সংশ্লিষ্টদের।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS