News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
আলুর দাম আরও কমল, বেড়েছে পেঁয়াজের

আলুর দাম আরও কমল, বেড়েছে পেঁয়াজের

সপ্তাহের ব্যবধানে বাজারে আলুর দাম আরও কমেছে। গত সপ্তাহে প্রতিকেজি আলু যে দরে বিক্রি হচ্ছিল, তা থেকে পাঁচ টাকা কমে এখন বিক্রি হচ্ছে ২০ টাকায়।

তবে অস্থিরতা দেখা যাচ্ছে পেঁয়াজের বাজারে। গত সপ্তাহের তুলনায় এ পণ্যের দাম কেজিতে ২৫ টাকা বেড়ে ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। পাইকারি বাজারে দাম বাড়ায় খুচরা এই প্রভাব পড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

শুক্রবার (১৮ এপ্রিল) রাজধানীর শেওড়াপাড়া ও তালতলা বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র।

এসব বাজার ঘুরে দেখা গেছে, দেশী পেঁয়াজের কেজি ৭০ টাকা, ভারতীয় পেঁয়াজ ৫৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে দেশী পেঁয়াজ ৪৫ টাকা এবং ভারতীয় পেঁয়াজ ৩৫ টাকা দরে বিক্রি হয়েছে।

সরবরাহ কমে যাওয়ায় এবং পাইকারি বাজারে পেঁয়াজের দাম বাড়ায় খুচরা বাজারে এর প্রভাব পড়েছে বলে জানিয়েছেন শেওড়াপাড়া বাজারের আলু-পেঁয়াজ বিক্রেতা আব্দুল খালেক।

তিনি বাংলানিউজকে বলেন, গত শনিবার থেকে প্রতিদিনই পেঁয়াজের বস্তায় ৫০ থেকে ১০০ টাকা করে বাড়ছে। ৪০ থেকে ৪৫ টাকার পেঁয়াজ আজ ৭০ টাকায় বিক্রি করছি। দাম আরও বাড়ার আশঙ্কা রয়েছে।  

আব্দুল খালেক বলেন, আলুর কেজি ৫ টাকা কমিয়ে ২০ টাকা দরে বিক্রি করছি। গত সপ্তাহে এটা ২৫ টাকা দরে বিক্রি করেছি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS