News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
ইউক্রেনকে ৪৫০ মিলিয়ন পাউন্ডের সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাজ্য

ইউক্রেনকে ৪৫০ মিলিয়ন পাউন্ডের সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাজ্য

ব্রাসেলসে ৫০টি দেশের প্রতিনিধিদের নিয়ে বৈঠক আয়োজনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাজ্য ও জার্মানি।  

এমন প্রেক্ষাপটে ব্রিটিশ সরকার কিয়েভকে আরও ৪৫০ মিলিয়ন পাউন্ড সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে।খবর বিবিসির।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর চাপ বাড়ানোর পাশাপাশি তাকে ইউক্রেনে আগ্রাসন বন্ধে বাধ্য করতেই এই বৈঠক আহ্বান করা হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষাসচিব জন হিলি।

তিনি বলেন, রুশ আগ্রাসন প্রতিরোধে আমাদের আরও সক্রিয় হতে হবে, এবং তা ইউক্রেনের প্রতিরক্ষা শক্তি বাড়ানোর মাধ্যমে অব্যাহত রাখতে হবে।

ইউক্রেনের জন্য যুক্তরাজ্যের সহায়তা প্যাকেজের মধ্যে রয়েছে কয়েক হাজার হাজার ড্রোন, অ্যান্টি-ট্যাংক মাইন। এ ছাড়া দেশটি কিয়েভের সামরিক যান মেরামতের জন্যও অর্থায়ন করছে।

প্যাকেজের মধ্যে যুক্তরাজ্য প্রায় ৩৫০ মিলিয়ন পাউন্ড দেবে। যুক্তরাজ্য-নেতৃত্বাধীন ইন্টারন্যাশনাল ফান্ড ফর ইউক্রেনের মাধ্যমে নরওয়ের কাছ থেকে বাকি অর্থ আসবে।

এই প্যাকেজে ১৬০ মিলিয়ন পাউন্ড রাখা হয়েছে ইউক্রেনকে আগেই দেওয়া যানবাহন ও সরঞ্জাম ঠিকঠাক রাখতে ও মেরামতের জন্য।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS