News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
বগুড়ায় বাসের ধাক্কায় অটোচালক নিহত

বগুড়ায় বাসের ধাক্কায় অটোচালক নিহত

বগুড়ার কাহালু উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় নুর আলম (৫৫) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। শুক্রবার (১১ এপ্রিল) সকালে উপজেলার ভাবরা এলাকায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।

নিহত নুর আলম বগুড়া কাহালু উপজেলার শিখর বিবির পুকুর গ্রামের মৃত ওসমান আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে দরগারহাট এলাকা থেকে অটোরিকশা চালিয়ে নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন নুর আলম। পথে ভাবরা নামক স্থানে পৌঁছালে একটি বাস তার অটোরিকশাকে ধাক্কা দেয়।  

এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে খবর পেয়ে কাহালু থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS