News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিএনপির র‌্যালি শুরু

ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিএনপির র‌্যালি শুরু

ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির র‌্যালি শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল ৫টায় এ প্রতিবাদ ও সংহতি র‌্যালি শুরু হয়েছে।

বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল, মালিবাগ, মগবাজার ঘুরে বাংলামোটরে গিয়ে শেষ হবে র‌্যালিটি।

ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত এই র‌্যালিতে দলের স্থায়ী কমিটির সদস্যসহ জ্যেষ্ঠ নেতারা অংশ নিয়েছেন।

ঢাকার পাশাপাশি দেশের অন্য মহানগরেও উল্লিখিত কর্মসূচি পালন করছে বিএনপি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS