News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
সীমা বাড়লো মোবাইল ব্যাংকিংয়ের

সীমা বাড়লো মোবাইল ব্যাংকিংয়ের

মোবাইলে ব্যাংকিং বা আর্থিক সেবার (এমএফএস) লেনদেন সীমা আবার বাড়ানো হয়েছে। এখন একজন গ্রাহক তার অ্যাকাউন্টে দিনে ৫০ হাজার টাকা এবং মাসে সর্বোচ্চ তিন লাখ টাকা জমা (ক্যাশ-ইন) করতে পারবেন।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বাংলাদেশ ব্যাংক এক সার্কুলারের মাধ্যমে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনের এ নতুন সীমা নির্ধারণ করে দিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়, দিনে সর্বোচ্চ ৩০ হাজার টাকা তোলা বা ক্যাশ আউট করা যাবে। মাসে করা যাবে দুই লাখ টাকা। তবে ব্যাংক ট্রান্সফারের ক্ষেত্রে আগের মতোই দিনে ৫০ হাজার এবং মাসে তিন লাখ টাকা অপরিবর্তিত রয়েছে।

এছাড়া ব্যবসা থেকে ব্যক্তি (বিটুপি) দৈনিক সীমা ২৫ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে। মাসিক দুই লাখ থেকে বাড়িয়ে তিন লাখ টাকা করা হয়েছে।

নতুন নির্দেশনায় আরও বলা হয়, হিসাবের স্থিতির সীমা তিন থেকে বাড়িয়ে পাঁচ লাখ টাকা করা হয়েছে। তবে সীমা অপরিবর্তিত থাকবে ব্যাংক ট্রান্সফারের (ব্যাংক হিসাব ও কার্ড)।  

এক্ষেত্রে কোনো লেনদেনের সংখ্যা প্রযোজ্য নয় বলেও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS