News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
শুটিংয়ে আহত বরুণ ধাওয়ান

শুটিংয়ে আহত বরুণ ধাওয়ান

শুটিংয়ে আহত হয়েছেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান। বরুণ নিজেই ইনস্টাগ্রাম হ্যান্ডলে এই খবর জানিয়েছেন।২২ মার্চ থেকে ভারতের উত্তরাখন্ডের হৃষিকেশে নতুন সিনেমা ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’ সিনেমার শুটিং শুরু করেছেন। শুটিং শুরুর পঞ্চম দিনে জানা গেল, বরুণের আহত হওয়ার খবর।

ইনস্টাগ্রামে বরুণের পোস্টের নিচে তার অনেক ভক্ত চোটের বিস্তারিত জানতে চেয়েছেন। কেউ আবার তার দ্রুত সেরে ওঠার জন্য প্রার্থনা করেছেন। তবে বরুণ এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি এই নায়ক।

‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’ সিনেমাতে বরুণের সঙ্গে আছেন দক্ষিণী তারকা পূজা হেগড়ে। এর আগে নায়িকার সঙ্গে ছবি দিয়ে অভিনেতা লেখেন, ‘হৃষিকেশে দুর্দান্তভাবে শুটিং শুরু হলো। ’

জানা গেছে, নব্বই দশকের জনপ্রিয় একটি হিন্দি সিনেমার প্রেরণায় নির্মিত হচ্ছে বরুণ এই সিনেমা। রমেশ তিওয়ারি প্রযোজিত এ সিনেমায় আরও অভিনয় করছেন ম্রুণাল ঠাকুর ও দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলা। গেল বছর জুনে সিনেমাটির প্রথম কিস্তির শুটিংয়ে অংশ নেন বরুণ।

এদিকে, বরুণকে শিগগিরই পর্দায় দেখা যাবে ‘সানি সংস্কারি কী তুলসী কুমারী’ সিনেমায়। এতে তার বিপরীতে দেখা মিলবে জাহ্নবী কাপুরকে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS