News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
ব্রাজিলের জন্য দুঃসংবাদ, ফের চোটে পড়লেন নেইমার

ব্রাজিলের জন্য দুঃসংবাদ, ফের চোটে পড়লেন নেইমার

চোটের কারণে ছাড়তে হয়েছে আল হিলাল। সেখান থেকে ফিরে সান্তোসের হয়ে আলো ছড়ালেন।ফিরলেন ছন্দেও। তবে টিকতে পারলেন না বেশি সময়। ফের চোটে আক্রান্ত হলেন নেইমার জুনিয়র। থাকেননি আজকের ম্যাচেও।  

আজ বাংলাদেশ সময় সকালে পাউলিস্তা চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে করিন্থিনিয়ান্সের বিপক্ষে সান্তোসের স্কোয়াডে ছিলেন না নেইমার। ম্যাচটিতে ২-১ গোলে হেরে বিদায় নেয় সান্তোস। ম্যাচের আগে বা পরে জানানো হয়নি নেইমারের না থাকার কারণ। এবার জানা গেল বিষয়টি। যদিও আনুষ্ঠানিকভাবে এখনও জানা যায়নি কিছু।

তবে ইতালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানো জানান, নতুন করে চোট পেয়েছেন সাবেক এই পিএসজি ফরোয়ার্ড। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানান, ‘নেইমার জুনিয়র অস্বস্তি বোধ করছিলেন, সেই কারণেই (স্থানীয় সময়) গত রাতে সান্তোস স্কোয়াডে ছিলেন না তিনি। ’

এই ব্যাপারে নেইমার বলেন, ‘দুর্ভাগ্যবশত গত কয়েক সপ্তাহে আমি কিছুটা ব্যথা অনুভব করি…সত্যিই আমি দলকে সাহায্য করতে চেয়েছিলাম, এরপর সকালে আমরা কিছু পরীক্ষা করাই, কিন্তু এরপর আবার আমি ব্যথা অনুভব করি। ’

গণমাধ্যমগুলো বলছে, ম্যাচের আগে অনুশীলন করতে গিয়ে ঊরুতে চোট পান নেইমার। যা নিয়ে আগেও ভুগছিলেন তিনি। এই চোট অবশ্য ক্লাবের পাশাপাশি জাতীয় দলকেও ভোগাবে। লম্বা সময় পর ব্রাজিলের দলে জায়গা পেয়েছেন তিনি। আগামী ২১ তারিখ কলম্বিয়া ও ২৬ তারিখ আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে খেলার কথা তার। এই চোট তাই বড় দুঃসংবাদ ব্রাজিলের জন্য।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS