News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
মাঠে ফিরে ১৫ ছক্কায় ২৮ বলে সেঞ্চুরি ডি ভিলিয়ার্সের

মাঠে ফিরে ১৫ ছক্কায় ২৮ বলে সেঞ্চুরি ডি ভিলিয়ার্সের

এবি ডি ভিলিয়ার্সের সেই বিধ্বংসী রূপ ফিরে এসেছে আরও একবার। ৪১ বছর বয়সেও করলেন খুনে ব্যাটিং।পেশাদার ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন অনেক আগেই। লম্বা সময় পর ফিরেছেন মাঠে। আর হাঁকালেন সেঞ্চুরি।

গতকাল সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে বুলস লিজেন্ডসের বিপক্ষে টাইটান্স লিজেন্ডসের হয়ে ২৮ বলে ১০১ রানের ইনিংস খেলেন ডি ভিলিয়ার্স। ‘মি. ৩৬০ ডিগ্রি’ খ্যাত এই ক্রিকেটারের স্ট্রাইক রেট ছিল ৩৬০! কোনো চার না মেরে ১৫ ছক্কায় এই ইনিংস সাজান তিনি। তার তাণ্ডবে ২০ ওভারে ৭ উইকেটে ২৭৮ রান করে টাইটান্স।  

২০২১ সালের অক্টোবরে ক্রিকেট থেকে বিদায় নেন ডি ভিলিয়ার্স। এরপর আর মাঠে নামা হয়নি তার। লম্বা সময় পর ফিরলেন আগের মতোই। দক্ষিণ আফ্রিকান এই ব্যাটার মাঠে না থাকলেও তার রেকর্ডগুলো হয়ে আছে অমলিন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS