News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
দেড় বছর পর ব্রাজিলের স্কোয়াডে নেইমার

দেড় বছর পর ব্রাজিলের স্কোয়াডে নেইমার

ব্রাজিলে ফিরে সুসংবাদ পেলেন নেইমার জুনিয়র। দেড় বছর পর ব্রাজিলের স্কোয়াডে নাম উঠেছে তার।

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচের স্কোয়াড ঘোষণা করেছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। ৫২ সদস্যের এই প্রাথমিক দলে আছেন নেইমার।  

ব্রাজিলের হয়ে সর্বশেষ ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মাঠে নেমেছিলেন নেইমার। ওই ম্যাচেই চোটে পড়েন বার্সা ও পিএসজির সাবেক এই ফরোয়ার্ড।  

চোট কাটিয়ে গত বছর মাঠে ফিরেছিলেন নেইমার। কিন্তু সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালের হয়ে খেলার সময় আবার চোট পান তিনি। তাতে তিনি আবারো ছিটকে যান মাঠের বাইরে।  

পরে আল হিলাল অধ্যায় শেষ করে সান্তোসে ফেরেন নেইমার। নিজের শৈশবের ক্লাবে ফিরে চিরচেনা রূপে ফেরার ইঙ্গিত দিচ্ছেন তিনি। সেই ধারায় এবার জাতীয় দলে ফেরার সম্ভাবনা তৈরি হলো তার।

৫২ সদস্যের স্কোয়াড অবশ্য ছোট হয়ে আসবে। পরে ২৩ সদস্যের চূড়ান্ত দল দেবেন দরিভাল। সেখানে জায়গা করে নিলেই কেবল নেইমারের খেলার সম্ভাবনা থাকবে।

বাছাইপর্বের দুটি ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ কলম্বিয়া ও আর্জেন্টিনা। ২১ মার্চ কলম্বিয়া এবং ২৬ মার্চ আর্জেন্টিনার মুখোমুখি হবে সেলেসাওরা। এখন পর্যন্ত দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে ১৮ পয়েন্ট নিয়ে পাঁচে আছে ব্রাজিল। ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS