News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
গাজীপুরে অবৈধ ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা

গাজীপুরে অবৈধ ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা

গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর এলাকায় অবৈধ একটি ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুরের জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন গাজীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশিদ।

গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মঈন খান এলিস জানান, গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর এলাকায় অবৈধভাবে আঁখি ব্রিকস নামে একটি ভাটা পরিচালনা করে আসছিল। এছাড়া তারা কৃষি জমির মাটি কেটে ইট তৈরি করে আসছিল। খবর পেয়ে ওই ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। পরে ইট ভাটার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন-গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক আরেফিন বাদল, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও পুলিশ প্রশাসন।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS