News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
হেটমায়ার নৈপুণ্যে খুলনার ১৬৩

হেটমায়ার নৈপুণ্যে খুলনার ১৬৩

ফাইনালে যাওয়ার দৌড়ে মাঠে নেমে ব্যর্থ হন টপ অর্ডাররা। তবে এই ধাক্কা সামলে বিধ্বংসী ইনিংস খেললেন শিমরন হেটমায়ার।তার সঙ্গে জুটি বাধেন মাহিদুল ইসলাম অঙ্কন। দুজনের দারুণ জুটিতে চিটাগং কিংসের বিপক্ষে লড়াকু সংগ্রহ পায় খুলনা টাইগার্স।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় কোয়ালিফায়ারে আজ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৩ রান সংগ্রহ করে খুলনা টাইগার্স।  

টস হেরে আগে আগে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট বিলিয়ে দেন খুলনা অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ৬ বলে ২ রান করেন তিনি। এদিন ব্যাট হাতে লড়তে পারেননি নাঈম শেখও। ১৯ বলে ২২ রান করে খালেদ আহমেদের বলে বোল্ড হন তিনি। তিনে নেমে ডাক মারেন অ্যালেক্স রস। চারে নামা আফিফের ব্যাট থেকে আসে ৮ রান।  

পঞ্চম উইকেটে জুটি গড়েন হেটমায়ার ও অঙ্কন। ৫০ বলে তারা গড়েন ৭৩ রানের জুটি। অঙ্কনকে ৪১ রানে বিদায় করে জুটিটি ভাঙেন শরিফুল ইসলাম। তবে ২৯ বলে পঞ্চাশ হাকানো হেটমায়ার লড়তে থাকেন ব্যাট হাতে। যদিও ৬৩ রানের বেশি করতে পারেননি ক্যারিবীয় এই ব্যাটার। তার ৩৩ বলের ইনিংসটি সাজানো ছিল ৬ চার ও ৪ ছক্কায়। শেষদিকে ৫ বলে ১২ রানে অপরাজিত থাকেন জেসন হোল্ডার।  

চিটাগংয়ের পক্ষে দুটি উইকেট নেন বিনুরা ফার্নান্দো। একটি করে পান শরিফুল, আলিস আল ইসলাম, খালেদ ও আরাফাত সানি। 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS