News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
বিপিএলে বাড়ছে প্রাইজমানি

বিপিএলে বাড়ছে প্রাইজমানি

বরাবরের মতো এবারও বিপিএল নিয়ে কম হচ্ছে না সমালোচনা। এর মধ্যেই ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য এলো এক সুসংবাদ।একাদশতম আসরে বাড়ছে প্রাইজমানি। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের প্রাইজমানি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

আগের আসরে ২ কোটি টাকা পাওয়া চ্যাম্পিয়ন দল এবারের আসরে আরও ৫০ লাখ বেশি পাবে। অর্থাৎ, এবারের চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি বেড়ে হয়েছে ২ কোটি ৫০ লাখ। আর রানার্স আপ দলেরও একই পরিমাণ প্রাইজমানি বেড়েছে। গতবার পাওয়া ১ কোটি থেকে বেড়ে এবার তারা পাবে ১ কোটি ৫০ লাখ টাকা।

এছাড়া এবার পুরস্কার পাবে তৃতীয় ও চতুর্থ হওয়া দলগুলো। বিসিবির নতুন নিয়মে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলা দল পাবে ৬০ লাখ টাকা। আর চতুর্থ সেরা দলকে প্রাইজমানি হিসেবে দেওয়া হবে ৪০ লাখ টাকা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS