News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
দেশে ফিরেই গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগ নেতা সাদ্দাম

দেশে ফিরেই গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগ নেতা সাদ্দাম

দুটি হত্যাসহ চার মামলার পলাতক আসামি স্বেচ্ছাসেবক লীগের নেতা সাদ্দাম হোসেনকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। সৌদি আরব থেকে দেশে ফিরেছেন তিনি।

সোমবার (২৭ জানুয়ারি) মধ্য রাতে তাকে গ্রেপ্তার করা হয়। পরে ইমিগ্রেশন পুলিশ তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করে।  

গ্রেপ্তার সাদ্দাম কুমিল্লার দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। তিনি দেবিদ্বার উপজেলা সদরের উত্তর পাড়ার জামাল উদ্দিনের ছেলে।  

মঙ্গলবার (২৮ জানুয়ারি) তাকে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুদ্দিন ইলিয়াস গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গত ০৪ ও ০৫ আগস্ট দেবিদ্বার উপজেলা সদরে গুলিতে নিহত হন স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রাজ্জাক রুবেল ও স্কুলছাত্র সাব্বির হোসেন। এ দুটি হত্যা মামলাসহ সাদ্দামের বিরুদ্ধে থানায় চারটি মামলা রয়েছে। শেখ হাসিনার সরকার পতনের পর থেকে তিনি বিদেশে আত্মগোপনে ছিলেন। তাই তাকে গ্রেপ্তার করতে দেশের সব বিমানবন্দর ও স্থলবন্দরে তথ্য পাঠানো হয়েছিল। তার গ্রেপ্তারের বিষয়টি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিমানবন্দর থানা থেকে আমাদের জানানো হয়। সাব্বিরকে দেবিদ্বার থানায় পাঠানো হচ্ছে।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS