News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
ছয় হাজারের বেশি ফার্মেসিতে বিকাশ পেমেন্টে ৫০ টাকা ক্যাশব্যাক

ছয় হাজারের বেশি ফার্মেসিতে বিকাশ পেমেন্টে ৫০ টাকা ক্যাশব্যাক

দেশজুড়ে ছয় হাজারের বেশি ফার্মেসিতে ওষুধ ও চিকিৎসা সামগ্রী কিনে বিকাশে পেমেন্ট করলেই ৫০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাচ্ছেন গ্রাহকরা। আগামী ৩০ জুন পর্যন্ত এসব ফার্মেসি থেকে এই ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন গ্রাহকরা।

এই অফারের আওতায় একজন গ্রাহক ৫ শতাংশ করে দিনে ২৫ টাকা পর্যন্ত এবং অফার চলাকালীন ৫০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন। বিকাশ অ্যাপ অথবা ইউএসএসডি কোড *২৪৭# দিয়ে পেমেন্ট করে এই সুবিধা নিতে পারেন গ্রাহক।

বিকাশ অ্যাপের হোম স্ক্রিন থেকে সরাসরি কিউ আর কোড স্ক্যান করে অথবা ‘মেক পেমেন্ট’ আইকন থেকে মার্চেন্ট নম্বর টাইপ করে পেমেন্টের পরিমাণ ও বিকাশ পিন দিয়ে লেনদেন সম্পন্ন করা যাবে।

শুধু তাই নয়, বিকাশ অ্যাপ থেকে ম্যাপ সুবিধা ব্যবহার করে একজন গ্রাহক তার নিকটস্থ ফার্মেসিসহ বিকাশ মার্চেন্ট স্টোরগুলোর অবস্থান সহজে বের করে নিতে পারবেন।

অফার সম্পর্কে বিস্তারিত জানা যাবে এই লিংকে- https://www.bkash.com/page/pharmacy-offer

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS