News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
একদিন সাকিব দেশে ফিরবে, কারণ সে এই দেশের নাগরিক: সুজন

একদিন সাকিব দেশে ফিরবে, কারণ সে এই দেশের নাগরিক: সুজন

বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা ছিলেন সাকিব আল হাসান। তাকে ঘিরে আগ্রহ, তার জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী।এখন যেন সবকিছুই ধূসর অতীত। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যূত্থানে ক্ষমতা হারায় আওয়ামী লীগ সরকার।  

দলটির সংসদ সদস্য ছিলেন সাকিব। এ কারণে তার ভবিষ্যৎও অনিশ্চিত হয়ে পড়ে। অবসর নিতে দেশে আসতে চেয়েও পারেননি। কিছুদিন আগে তার নামে জারি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। তাহলে কি আর কখনো দেশে ফিরতে পারবেন না সাকিব?

এই প্রশ্নের উত্তরে সাবেক বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন একটি জাতীয় দৈনিককে বলেন, ‘আমি মনে করি না সে আর খেলতে পারবে। অবশ্যই একদিন সে দেশে ফিরবে। কারণ সে এই দেশের নাগরিক, কিন্তু আমি মনে করি না সে আর খেলা চালিয়ে যেতে পারবে। ’

এবারের বিপিএলেও সাকিব খেলতে পারছেন না। যদিও সরাসরি চুক্তিতে তাকে দলে নেওয়ার কথা জানিয়েছিল চিটাগাং কিংস। কিন্তু শেষ অবধি তিনি দেশেই আসতে পারেননি। সাকিব না আসায় কি কিছুটা রঙ হারিয়েছে বিপিএল?

এই প্রশ্নের জবাবে সুজন বলেন, ‘সে (সাকিব) বিশ্বের এক নম্বর অলরাউন্ডার। একদিন তাকে অবসর নিতেই হবে। চিটাগাং (কিংস) ফ্র্যাঞ্চাইজি ক্ষতির সম্মুখীন হয়েছে। কারণ সে খেলতে পারেননি। তারা সরাসরি সাইনিংয়ের মাধ্যমে তাকে নিয়েছিল। ’

‘তারা যদি পরিস্থিতি বুঝতে পারত, তাহলে অন্য কাউকে নিতে পারত। তবে তার মতো একজন খেলোয়াড় থাকা অনেক বড় বিষয়। সময় সব কিছু ঠিক করে দেবে। তারা যদি পরিস্থিতি বুঝতে পারত, তাহলে অন্য কাউকে নিতে পারত। তবে তার মতো একজন খেলোয়াড় থাকা অনেক বড় বিষয়। সময় সব কিছু ঠিক করে দেবে। ’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS