News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
দুই ট্রফি নিয়ে রংপুর যাচ্ছে রংপুর রাইডার্স

দুই ট্রফি নিয়ে রংপুর যাচ্ছে রংপুর রাইডার্স

দেশের ইতিহাসে প্রথমবার কোনো ফ্র্যাঞ্চাইজি দল বিদেশে গিয়ে ট্রফি নিয়ে ফিরেছিল। গ্লোবাল সুপার লিগ জিতে দেশের ক্রিকেটে হইচই ফেলে দিয়েছিল রংপুর রাইডার্স।এবার দলটা সেই চকচকে ট্রফি নিয়ে ঘুরতে যাবে নিজেদের ডেরা রংপুরে। সাথে থাকবে আরেকটি ট্রফিও, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ট্রফি ট্যুরের অংশ হিসেবে বিপিএল ট্রফিও একইসাথে নিয়ে যাবে রংপুর রাইডার্স।

আগামী ২০ জানুয়ারির এই ট্রফি ট্যুরে নানান আয়োজন করেছে রংপুর রাইডার্স। দলটার ক্রিকেটাররা হেলিকপ্টারে এসে যোগ দেবে রংপুরে। সেখানে দুই ট্রফি (জিএসএল, বিপিএল) নিয়ে থাকছে নানান কার্যক্রমও।

দেড় হাজার জার্সি ফ্যানদের দেওয়া হবে পুরো রংপুরে। বিপিএল মাসকট ‘ডানা ৩৬’ ও থাকছে এই আয়োজনে। দুপুর একটায় দুই ট্রফি নিয়ে শহর প্রদক্ষিণ করবে রংপুর রাইডার্স। দুপুর দুইটায় রংপুর ক্রিকেট গার্ডেনে প্লেয়ার মিট অ্যান্ড গ্রিট। এমনকি ট্রফির সাথেও ছবি তোলার সুযোগ থাকবে সাধারণ ক্রিকেটপ্রেমীদের। বিকেল তিনটা থেকে কনসার্টও আয়োজন হচ্ছে। থাকবেন দেশ বরেণ্য ব্যান্ড ‘এভোয়েড রাফা’।

এর আগে ২০২৪ এর ৬ ডিসেম্বরে গায়নায় গ্লোবাল সুপার লিগের ট্রফি জিতেছিল রংপুর। যেখানে পাঁচ দলের এই টুর্নামেন্টে ভিন্ন পাঁচ দেশের সেরা পাঁচ দল অংশ নিয়েছিল। ফাইনালে ভিক্টোরিয়াকে ৫৬ রানে হারিয়ে রংপুর জিতেছিল নুরুল হাসান সোহানের নেতৃত্বে।

দুই ট্রফির বিশাল আয়োজনে প্রস্তুত রংপুর রাইডার্স। আপনি প্রস্তুত তো?

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS