News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
হামজা এখন বাংলাদেশের

হামজা এখন বাংলাদেশের

আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেয়েছেন হামজা চৌধুরী। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।এখন কেবল তার মাঠে নামের অপেক্ষা।

এক ভিডিও বার্তায় হামজা বলেন, ‘সব কিছু ঠিকমতো চলছে। বাংলাদেশের হয়ে খেলতে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। আশা করছি, শিগগিরই দেখা হবে। ’

এছাড়া এদিন সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে নিজের ইন্সটাগ্রামে তিনি লিখেছেন, ‘অবশ্যই ইংল্যান্ড আমার বাড়ি, কিন্তু বাংলাদেশও তাই। আমার জন্মভূমিতে ফিরে যেতে এবং আমি যাদের সঙ্গে বড় হয়েছি তাদের প্রতিনিধিত্ব করতে পারা, এটি আমার কাছে সবকিছুর ঊর্ধ্বে। এতে আমি অনেক আনন্দ ও গর্ববোধ করছি। ’

বাংলাদেশি পাসপোর্ট আগেই হাতে পেয়েছেন হামজা। গত ২৪ সেপ্টেম্বর এফএ তাকে বাংলাদেশের জার্সিতে খেলার ব্যাপারে অনাপত্তিপত্র দেয়। পরের পদক্ষেপ হিসেবে ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে আবেদন করে বাফুফে। এই কমিটির কাছ থেকে আনুষ্ঠানিকভাবে চিঠি পেয়েছে তারা।  

ইংলিশ প্রিমিয়ার লিগে বর্তমানে লেস্টার সিটির হয়ে খেলেন হামজা। বাংলাদেশি পরিবার ও নিজের ইচ্ছায় বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলতে চান তিনি। এর আগে হামজা ইংল্যান্ড যুব দলের হয়ে খেলেছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS