News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
ফের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে ইমাদ ওয়াসিম

ফের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে ইমাদ ওয়াসিম

ফের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন পাকিস্তানের অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। যদিও ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন।নতুন উপায়ে সবাইকে বিনোদন দেওয়ার কথাও জানিয়েছেন ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার।  

আন্তর্জাতিক ক্রিকেট থেকে গত বছরও বিদায়ের ঘোষণা দিয়েছিলেন ইমাদ। এরপর পিএসএরে দারুণভাবে ফেরেন। সেখানে বেশ কয়েকটি ম্যাচ সেরার পুরস্কারও জেতেন। তার দারুণ পারফরম্যান্স দেখে পিসিবি অফিসিয়ালরা আলোচনা করে তাকে ফেরায় আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে।  

বিশ্বকাপে জায়গা পেয়ে ভালো কিছু করে দেখাতে পারেননি তিনি। এরপর আর জায়গা হয়নি জাতীয় দলে। অবশেষে আজ দিলেন অবসরের ঘোষণা। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি আজ জানান, ‘অনেক চিন্তা ভাবনার পর আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। বিশ্ব মঞ্চে পাকিস্তানের প্রতিনিধিত্ব করা আমার জন্য ছিল সর্বোচ্চ সম্মানের। সবুজ জার্সি পড়ার প্রতিটি মুহূর্ত অবিস্মরণীয়। ’

‘এই অধ্যায় শেষ হওয়ায়, আমি ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এগিয়ে চলার দিকে তাকিয়ে আছি। আশা করি, সবাইকে আামি নতুন উপায়ে বিনোদন দিয়ে যাব। ’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS