News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
কক্সবাজার ও সেন্টমার্টিনের শতাধিক হোটেলকে আশ্রয়কেন্দ্র ঘোষণা

কক্সবাজার ও সেন্টমার্টিনের শতাধিক হোটেলকে আশ্রয়কেন্দ্র ঘোষণা

অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’র প্রভাব থেকে জানমাল রক্ষায় কক্সবাজারের ১১২টি হোটেল-মোটেল ও রিসোর্টকে আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা করেছে কক্সবাজার হোটেল-মোটেল মালিক সমিতি।

শনিবার (১৩ মে) বিকেল ৩টায় বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার হোটেল-মোটেল মালিক সমিতির সভাপতি আবুল কাসেম সিকদার।

সভাপতি আবুল কাসেম সিকদার বলেন, ঘূর্ণিঝড় মোখা দ্রুত আঘাত হানার সম্ভাবনা রয়েছে। এই কথা চিন্তা করে কক্সবাজার হোটেল-মোটেল গেস্ট হাউস সমিতি থেকে ৫৫টি হোটেল আশ্রয়ণকেন্দ্র ঘোষণা করেছি। হোটেলের নাম ও মোবাইল নম্বরসহ আমরা প্রকাশ করেছি। মোখা আতংকে থাকা লোকজন আমাদের এখানে আশ্রয় নিতে পারেন।

কলাতলী মেরিন ড্রাইভ হোটেল-রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক মুকিম খান বলেন, ঘূর্ণিঝড় মোখার প্রভাব থেকে রক্ষা পেতে আতংকে থাকা মানুষের জন্য আমাদের সমিতি থেকে ৫৭টি হোটেল-রিসোর্ট আশ্রয়ণকেন্দ্র ঘোষণা করেছি। আমাদের হোটেলগুলো সবসময় খোলা থাকবে লোকজন সেখানে আশ্রয় নিতে পারবেন।

এছাড়া সেন্টমার্টিনের সকল হোটেল-রিসোর্টকেও আশ্রয়কেন্দ্র ঘোষণা করা হয়েছে বলে জানান সেখানকার ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান। তিনি বলেন, ‘মোখা’র প্রভাবে বাতাস বেড়ে যাওয়ায় সেন্টমার্টিনের বাসিন্দাদের মাঝে আতংক বিরাজ করছে। এখানকার প্রায় দু’শতাধিক হোটেল-রিসোর্ট রয়েছে, সবগুলোকে আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। লোকজন জানমাল রক্ষার জন্য এসব স্থাপনায় আশ্রয় নিতে পারবেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS