News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
চাকরি হারালেন ম্যানইউ কোচ

চাকরি হারালেন ম্যানইউ কোচ

শেষ অব্দি চাকরি চলেই গেল এরিক টেন হাগের। ওয়েস্ট হামের কাছে হেরে গেছে ১-২ গোলে হারের পর দিনই শুনলেন দুঃসংবাদ। তাকে ছাঁটাই করল ম্যানচেস্টার ইউনাইটেড!

অবশ্য চাকুরীটা হারাতে পারতেন গত মৌসুমেই। কিন্তু ম্যানচেস্টার সিটিকে হারিয়ে এফএ কাপ চ্যাম্পিয়ন হয়ে বেঁচে যান। এই মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে ভরাডুবি চলছেই। ৯ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় দল চলে গেল ১৪ নম্বরে। এখান থেকেই বিদায় নিতে হলো তাকে।

ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ এরিক টেন হাগের বিদায়ের খবরটি নিশ্চিত করেছেন ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।

এরপর ইউনাইটেড তাদের ওয়েবসাইটে এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করে। সেই বিবৃতিতে তারা লিখেছে, ‘আমাদের সঙ্গে তার সময়কালে যা করেছেন তার জন্য আমরা এরিকের কাছে কৃতজ্ঞ। ভবিষ্যতের জন্য তার মঙ্গল কামনা করছি। একজন স্থায়ী কোচ নেওয়ার আগ পর্যন্ত কোচিং স্টাফদের সমর্থনে অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসাবে দলের দায়িত্ব পালন করবেন রুড ফন নিস্টেলরয়।’

২০২২ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হন হাগ। ২০২৫ সাল পর্যন্ত চুক্তি ছিল তার। গত মৌসুমের পারফরম্যান্সের পর্যালোচনার পরে ২০২৬ সাল পর্যন্ত তার চুক্তির মেয়াদ বাড়ানো হয়। আরও ২১ মাস মেয়াদ থাকতেই এই ডাচ কোচকে বিদায় করল ম্যানইউ।

এই সময়টা ভাল না কাটলেও শেষ ছয় বছরের মধ্যে টেন হাগই ইউনাইটেডের সবচেয়ে সফল কোচ। ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটির হয়ে দুটি ট্রফি জিতেছেন তিনি। গত মৌসুমের এফএ কাপ ও কারাবাও কাপ জেতেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS