News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

অনেকটা অনুমেয় ছিল। হলোও তেমনটাই।বাফুফের এবারের নির্বাচনে সভাপতি পদে প্রার্থী ছিলেন সাবেক সহ সভাপতি তাবিথ আউয়াল এবং তৃণমূল সংগঠক এ এফ এম মিজানুর রহমান। প্রার্থীতা ঘোষনার পরই ফুটবলাঙ্গনে গুঞ্জন চাউর ছিল বিপুল ভোটে জয়ী হতে চলেছেন তাবিথ।

সেটিই সত্যি হলো। সর্বমোট ১২৮ ভোট কাস্ট হয়েছে। যেখানে ১২৩ ভোটই পেয়েছেন তাবিথ আউয়াল। পাঁচ ভোট পেয়েছেন মিজানুর রহমান।  

প্রার্থীতা চূড়ান্ত হওয়ার পর থেকেই কোনও হেভীওয়েট প্রতিদ্বন্দ্বী না থাকায় তেমন জোড়েসোরে প্রচারণায় দেখা যায়নি তাবিথকে। আত্মবিশ্বাসী ছিলেন তিনি নিজেও। জানতেন অঘটন না ঘটলে ভোটে জয়ী হতে চলেছেন তিনি। বাফুফের সভাপতি হয়ে দেশের ফুটবলকে এগিয়ে নিতে চান বলে জানিয়েছেন সাবেক এই ফুটবলার।  

তিনি বলেন, ‘২০০৮ সালের ২৮ এপ্রিল বাফুফে সভাপতির দায়িত্ব নেন কাজী সালাউদ্দিন। সেই থেকে আজ পর্যন্ত টানা ১৬ বছর বাফুফেতে রাজত্ব করেছেন তিনি। আজ তার যবনিকাপাত হলো। বাফুফে পেল নতুন সভাপতি। নতুন নেতৃত্বে দেশের ফুটবল কোন পথে হাটে এটা সময়ই বলে দেবে। ’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS