News Headline :
মানব পাচার প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ রপ্তানি সহজ করতে শিপিং ডকুমেন্ট সরাসরি ক্রেতাদের কাছে পাঠানোর সুযোগ বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ মালদ্বীপে অগ্নিকাণ্ড, রবিন মোল্লার লাশ রাতে ঢাকায় পৌঁছাবে অবসরে গেলেন র‍্যাব ডিজি শহিদুর রহমান ও এসবির অতিরিক্ত আইজি গোলাম রসুল গাড়ি কম, দীর্ঘ লাইনে যাত্রীদের অপেক্ষা কাঙ্ক্ষিত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রাকিবকে কুপিয়েছিলেন গ্রেপ্তার যুবক, বিরোধ ছিল দাবি পরিবারের ‘হাদি হত্যায় ভারতে গ্রেপ্তারদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি’ উন্নত দেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী, ‘ওরা পারলে আমরা কেন পারবো না?’
মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দরে এলো ২০০ মেট্রিক টন পেঁয়াজ

মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দরে এলো ২০০ মেট্রিক টন পেঁয়াজ

কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে মিয়ানমার থেকে আমদানি করা হয়েছে আরও ২০০ মেট্রিক টন পেঁয়াজ।  

সোমবার (২১ অক্টোবর) দুপুরে মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে পেঁয়াজ ভর্তি কার্গো জাহাজটি টেকনাফ স্থলবন্দরে এসে নোঙর করে।বিষয়টি নিশ্চিত করেন ইউনাইটেড ল্যান্ড পোর্ট টেকনাফ লিমিটেডের ম্যানেজার সৈয়দ মো. আনোয়ার হোসেন।

তিনি জানান, মেসার্স ফারুক ট্রেডার্স এসব পেঁয়াজ আমদানি করেছে। পেঁয়াজগুলো জাহাজ থেকে খালাস করার পর চট্টগ্রামের খাতুনগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হবে।  

এর আগে গত বৃহস্পতিবার একই প্রতিষ্ঠানের নামে প্রথম চালানে ৩৭৭ মেট্রিকটন পেঁয়াজ আসে।  

স্থলবন্দরের কাস্টমস সূত্র জানায়, ২০২৩ সালের নভেম্বর মাসের পর থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকার পর বৃহস্পতিবারই আসে প্রথম চালান।

টেকনাফ স্থলবন্দরের কাস্টমস সুপার বিএম আব্দুল্লাহ আল মাসুম বলেন, বিশাল একটি কার্গো জাহাজে করে পেঁয়াজসহ বিভিন্ন ধরনের পণ্য স্থলবন্দরে এসেছে। জাহাজটিতে ৩৩ হাজার ব্যাগ পেঁয়াজ, শুঁটকি মাছ, শুকনো সুপারিসহ বিভিন্ন পণ্য এসেছে। শুল্ক আদায় করে পেঁয়াজগুলো খালাস করার পর ট্রাকে ভর্তি করে দেশের বিভিন্ন শহরে সরবরাহ করা হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS