News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
‘সাকিবকে শেষবার খেলতে দেখলাম, বলার মতো কিছু শুনিনি’

‘সাকিবকে শেষবার খেলতে দেখলাম, বলার মতো কিছু শুনিনি’

ম্যাচের পর সাকিব আল হাসানকে ব্যাট উপহার দিলেন বিরাট কোহলি। বাংলাদেশি সাংবাদিকরাও তাকে দিলেন উপহার।কানপুর টেস্টের আগে সাকিব জানিয়েছেন, মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট খেলতে চান তিনি।  

কিন্তু দেশে ফেরার পর তিনি নিরাপত্তা পাবেন কি না, এ নিয়ে সংশয় কাটেনি। এজন্য কানপুরেই সাকিবের শেষ দেখে ফেলেছেন অনেকে। তবে তেমন মনে করছেন না হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে।  

কানপুর টেস্টের পর তিনি বলেন, ‘আমি তো এমন কিছু শুনিনি, যেটার জন্য বলব তাকে আমরা শেষবারের মতো খেলতে দেখলাম। আমি যতটুকু জানি সে দক্ষিণ আফ্রিকা সিরিজেও খেলবে। ’

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে নেই সাকিব। বাংলাদেশকে এখন অবধারিতভাবেই ঢুকতে হচ্ছে নতুন বাস্তবতায়। যেখানে নেই সাকিব আল হাসান। এ অবস্থায় তার বিকল্প হিসেবে কাকে ভাবছে টিম ম্যানেজমেন্ট?

এমন প্রশ্নের জবাবে হাথুরু বলেন, ‘ইন্টারেস্টিং। আমার মনে হয় না, এখনও কারো উত্তরাধিকারের ব্যাপারে কোনো পরিকল্পনা আছে। আমার ধারণা এই পরিকল্পনা সব সময়ই এখানে ছিল। লোকে এই বিষয়টি এখন ভাবছে কারণ সে তার ক্যারিয়ার শেষ করছে এখানে। কিন্তু আমি এবং সবাই অবাক হয়েছে যে, সে তার শেষ সিরিজ খেলছে। আমি বলব তার উত্তরাধিকার আমরা সব সময়ই খুঁজছি। কিন্তু আপনি সাকিবের মতো একজনের বিকল্প পাবেন না। ’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS