News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
শেখ হাসিনাকে হত্যাচেষ্টা : দণ্ডপ্রাপ্ত ৬ আসামির জামিন

শেখ হাসিনাকে হত্যাচেষ্টা : দণ্ডপ্রাপ্ত ৬ আসামির জামিন

আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় সাজাপ্রাপ্ত ৬ আসামিকে এক বছরের জামিন দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (১০ মে) বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আসামিরা হলেন গোলাম রসূল, জহুরুল ইসলাম, তৌফিকুর রহমান সঞ্জু, সাহাবুদ্দিন, আব্দুল রাকিব মোল্লা ও মনিরুল ইসলাম।

আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন আইনজীবী গাজী মো. মোহসীন ও শাহানারা পারভীন বকুল। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এস এম মুনীর জানিয়েছেন, জামিন আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করা হবে।

উল্লেখ্য, ২০০২ সালের ৩০ আগস্ট সাতক্ষীরার কলারোয়া উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে যশোর-সাতক্ষীরা সড়কে শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ওইদিনই কলারোয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোসলেম উদ্দিন বাদী হয়ে হত্যাচেষ্টার মামলা করেন।

এ মামলায় তদন্ত শেষে ২০১৫ সালে ৫০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। বিচার শেষে সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ২০২১ সালের গত ৪ ফেব্রুয়ারি এ মামলায় সব আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেন। রায়ে বিএনপির সাবেক এমপি হাবিবুল ইসলামকে কয়েকটি ধারায় ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া অন্য আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS