News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
পোশাক খাতে অস্থিরতা ছড়ানোর অভিযোগে আটক ১৪

পোশাক খাতে অস্থিরতা ছড়ানোর অভিযোগে আটক ১৪

শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানায় ভাঙচুর, হামলা ও পোশাক খাতে অস্থিরতা সৃষ্টিসহ বিভিন্ন অভিযোগে সন্দেহভাজন ১৪ জনকে আটক করেছেন যৌথ বাহিনীর সদস্যরা।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা জেলার পুলিশ সুপার আহম্মদ মুঈদ এ তথ্য নিশ্চিত করেছেন।এর আগে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাত থেকে আজ ভোর পর্যন্ত শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আশুলিয়া থেকে যাদের আটক করা হয়েছে, তারা হলেন- নেত্রকোনা জেলার সদর থানার চকপাড়া গ্রামের মো. ইসমাইল (২৪), একই জেলার বেলবো থানার মো. আলম (২৪), টাঙ্গাইল জেলার নাগরপুর থানার কোদালিয়া গ্রামের ফরহাদ মিয়া (২৪), দিনাজপুর জেলার বিরল থানার আজিদপুর গ্রামের মনির হোসেন (২১), ময়মনসিংহ জেলার মোস্তাফিজুর রহমান জুলহাস (১৭), আশুলিয়ার গোরাট এলাকার মো. শাকিল (২৩), ঘোষবাগ এলাকার আসমা আক্তার (২৮), নিশ্চিন্তপুর এলাকার শিমু আক্তার, একই এলাকার কুলসুম বেগম, আশুলিয়ার পলাশবাড়ী এলাকার মোখলেছুর রহমান (৫০) ও আবু হানিফ মিয়া (৪৭)। এছাড়া সাভার থেকে আরও তিনজনকে আটক করা হয়। তবে তাদের নাম-ঠিকানা জানা যায়নি।  

ঢাকা জেলার পুলিশ সুপার আহম্মদ মুঈদ বাংলানিউজকে জানান, শিল্পাঞ্চলে অস্থিরতা তৈরির পাশাপাশি পোশাক কারখানায় হামলা-ভাঙচুরের সঙ্গে জড়িত এমন সন্দেহভাজন ১৪ জনকে আটক করেছি। এর মধ্যে ১১ জনকে আশুলিয়া থেকে ও তিনজনকে সাভার এলাকা থেকে আটক করা হয়েছে। এসব বিশৃঙ্খলার সঙ্গে আটকদের সংশ্লিষ্টতার বিষয়ে যাচাই-বাছাই চলছে।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS