News Headline :
সংকটেও পোশাক শ্রমিকদের বেতন-ভাতা নিশ্চিত করা হয়েছে: বিজিএমইএ সভাপতি নতুন সরকারের প্রথম ঈদ, চাঞ্চল্য অর্থনীতিতে দেশবাসীকে আনিসুল-হাওলাদারের ঈদের শুভেচ্ছা বগুড়ায় ট্রেন দুর্ঘটনা: উদ্ধার ও চিকিৎসায় প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশ ১০ অঞ্চলের নদীবন্দরে দুই নম্বর সংকেত, বড় ঝড়ের শঙ্কা এক মাসেই দৃশ্যমান নির্বাচনী প্রতিশ্রুতি, বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল রাজধানীতে ঝুম বৃষ্টি সৌদি-কাতার-আমিরাতের তেল স্থাপনার আশপাশের বাসিন্দাদের সরে যেতে বলল ইরান রেললাইনে কাজের কারণে টানানো ছিল লাল পতাকা, খেয়াল না করায় দুর্ঘটনা গাজীপুরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণের ৬ ইউনিট
মুক্তি পেলেন আনসারুল্লাহ বাংলাটিমের প্রধান মুফতি জসিম

মুক্তি পেলেন আনসারুল্লাহ বাংলাটিমের প্রধান মুফতি জসিম

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন আনসারুল্লাহ বাংলাটিমের প্রধান মুফতি জসিম উদ্দিন রাহমানী।

সোমবার (২৬ আগস্ট) দুপুরের দিকে তিনি জামিনে মুক্তি পেয়েছেন।

সন্ত্রাস বিরোধী মামলায় তিনি কারাগারে বন্দি ছিলেন। তার হাজতি নং- ১৫২২৪। মুফতি জসিম উদ্দিন রাহমানী বরগুনা সদর থানার খাজুর তোলা এলাকার নুর মোহাম্মদের ছেলে।

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার মোহাম্মদ লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে মুফতি জসিম উদ্দিন রাহমানীর জামিনের কাগজপত্র আদালত থেকে কারাগারে পৌঁছায়। পরে তা যাচাই-বাছাই করে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। তার বিরুদ্ধে চারটি মামলা ছিল।

জান গেছে, তার বিরুদ্ধে ২০০৮ সালে ৬ ফেব্রুয়ারি উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়। ওই মামলায় গতকাল ২৫ আগস্ট ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে তিনি জামিন পান। তার বিরুদ্ধে অন্য তিনটি মামলা প্রত্যাহার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS